PRIYOBANGLANEWS24
৩০ জানুয়ারী ২০২৩, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে শীতকালীন পিঠা উৎসব

দোহার পৌরসভার উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌরসভা মাঠে দিনব্যাপি এ উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবে ২৫টি স্টলে শীতকালীন বিভিন্ন রকমারি পিঠা পুলির প্রদর্শনী ও বিক্রি করা হয়।

দোহার পৌরসভার মেয়র আলমাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। পিঠা উৎসবের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

হৃদয় হরন, চালতা পাতা, মুকসালা, দুধপুলি, গোলাপ, মালপোয়া, চিতই, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ লতিকা, ভাপা পাকনসহ নানা নামের বাহারী সব পিঠার সমাহার ছিল পিঠা উৎসবে। এক সঙ্গে এতধরনের পিঠার সাথে পরিচিত হতে পেরে খুশি দোহার পৌরসভাসহ উপজেলার বিভিন্ন প্রান্তে থেকে আসা দর্শনার্থীরাও। লোভনীয় নানা রকমের পিঠার স্বাধ নিতে ভুল করেননি অনুষ্ঠানের অতিথি সহ দর্শনার্থীরা।

এছাড়া উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, দোহার থানা ওসি তদন্ত আজহারুল ইসলাম, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া, আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রোমান মিয়া, দোহার উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, পৌরসভার সচিব নাসরিন জাহান সহ দোহার পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,ব্যবসায়িবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০