PRIYOBANGLANEWS24
১ জানুয়ারী ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সরকারি সম্পত্তি দখলমুক্ত করল প্রশাসন

প্রধানমন্ত্রীর বেসরারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এবং ঢাকা জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের নির্দেশে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপায় দীর্ঘদিন ধরে বেআইনীভাবে দখলে থাকা ‘ব্রজ নিকেতন’ নামে বর্তমানে ‘জর্জ বাড়ি’ খ্যাত বাড়িটি দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন। ৩১ ডিসেম্বর শনিবার বিকালে বাড়িটি দখল মুক্ত করে ‘ইহা সরকারি সম্পত্তি’ এবং বিনা অনুমতিতে ভেতরে প্রবেশ নিষেধ নোটিশ টাঙিয়ে দেয়া হয়। বাড়িটির সামনে ও চারপাশে পুলিশ ও আনসার সদস্যদের পাহাড়া বসানো হয়েছে।

উপজেলা ভূমি অফিস সুত্রে জানায়, নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত ইছামতি নদীর তীরে তৎকালীন জমিদার ব্রজেন রায় ওরফে সুদর্শন রায় প্রায় দুইশ বছর পূর্বে ব্রজ নিকেতন নামে প্রসাদটি নির্মিত। এটি বাংলাদেশ সরকারের অর্পিত সম্পত্তি তালিতাভূক্ত। হযরতপুর মৌজাস্থিত অর্পিত সম্পত্তির কেস নং ১২৮৩/৬৭ ও ৩৪৭/৮৫ এর আওতাধীন এস,এ ২৯,২৮ ও ২৭ নং দাগে ১ একর ৫৫ শতাংশ ভূমি অর্পিত সম্পত্তি হিসেবে গেজেটভূক্ত রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক, তার সহোদর অবসরপ্রাপ্ত জেলা জজ আবুল হোসেন, আবুল কালাম খন্দকারসহ তার পরিবারের অন্যান্য সদস্যগন অবৈধভাবে এই ‘ব্রজনিকেতন’ দখলে রেখেছিল। বর্তমানে এই ঐতিহাসিক স্থাপনা ও সম্পত্তি সরকারের দখলে রয়েছে।

এ বিষয়ে উক্ত তফসিলভূক্ত সম্পত্তি মালিকানা দাবী করে খোন্দকার আবুল কালাম বলেন, এটি আমাদের ক্রয়কৃত সম্পত্তি ভূলবশতঃ ২০১২ সালে অর্পিত তালিকাভ‚ক্ত হয়েছে। অবমুক্ত চেয়ে অর্পিত ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছি। মামলা চলমান।

দখল কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার)।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, যেহেতু এটি সকারি সম্পত্তি তাই প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মনে করেন সরকারি সম্পত্তি সরকারের দখলে থাকুক এবং সেই সাথে ঢাকা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ৩১ ডিসেম্বর বাড়িটির অবৈধ দখলদার থেকে মুক্ত করা হয়েছে। পুলিশ পাহাড়ার বিষয়ে বলেন সেখানে কিছুদিন আগে অপ্রীতিকর ঘটনা ঘটার কারণে পুলিশ ও আনসার সদস্যদের পাহাড়া বসানো হয়েছে।

উল্লেখ্য নবাবগঞ্জ উপজেলায় দুই হাজার একরের অধিক অর্পিত সম্পত্তি রয়েছে বর্তমান নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান এবং সহকারি কমিশনার (ভ‚মি) মো. আ. হালিম যোগদানের পর গত বছরের জুলাই থেকে ডিসেম্বর মাস সময়ে প্রায় ৩৫ একর অর্পিত সম্পত্তি বে-আইনী দখলদারদের নিকট থেকে উদ্ধার করে আইন অনুযায়ী লীজ প্রদান করেছেন। এ থেকে সরকারের প্রায় ১৫ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে বলে ভূমি অফিস জানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০