PRIYOBANGLANEWS24
১৮ নভেম্বর ২০২২, ২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রিন্টিং প্রেসগুলোতেও লেগেছে বিশ্বকাপের ছোঁয়া

রোববার (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঢাকার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের বিভিন্ন ডিজিটাল ব্যানার হাউজ ও প্রিন্টিং প্রেসে চলছে এখন ফুটবলের উন্মাদনা।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রিয় দলের ব্যানার ও ফেস্টুন বানাতে প্রিন্টিং প্রেসগুলোতে ভিড় জমাচ্ছে ফুটবল সমর্থকরা। ক্রেতাদের অত্যাধিক চাপে যথাসময়ে কাজ শেষ করতে হিমশিম খেতে হচ্ছে প্রেস মালিকদের।

বিশ্বকাপের আগেই প্রিয় দলের পতাকা, ব্যানার ও ফেস্টুন টানাতে প্রেসগুলোতে ভিড় জমাচ্ছে সমর্থকরা। এদিকে, বর্তমান এই অবস্থায় পিভিসি ব্যানারের প্রতি ফিটে ৪-৫ টাকা দাম বেড়েছে বলে জানা যায়। আগে পিভিসি ব্যানার প্রতি ফিট ১৬ টাকা করে বিক্রি হতো, যেটা বর্তমানে বিক্রি হচ্ছে ২০-২১ টাকা ফিট।

যদিও প্রেস মালিকরা বলছেন, বিশ্বকাপের জন্য নয় বরং সবকিছুর দাম বেড়ে যাওয়ায় তারা বাধ্য হয়েছে দাম বাড়াতে। একাধিক প্রেস মালিকের সাথে কথা বলে জানা যায়, ব্রাজিল এবং আর্জেন্টিনার ব্যানার, ফেস্টুনই সবচেয়ে বেশি প্রিন্ট হচ্ছে প্রতিদিন।

এবারের কাতার বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলই হট ফেভারিট হিসেবে মাঠে নামবে। দারুণ ছন্দে থাকা দুই দলের সামনেই রয়েছে বিশ্বকাপ জয়ের সুযোগ। আর তাই ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মাঝে এবার বাড়তি আমেজই বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০