PRIYOBANGLANEWS24
১৬ নভেম্বর ২০২২, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে দুইটি কারখানায় অভিযান, নিষিদ্ধ ‘চায়না জাল’ জব্দ

ঢাকার দোহারে মাছ ধরার ‘চায়না জাল’ তৈরির দুইটি কারখানার গোডাউনে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। এসব কারখানা থেকে প্রায় ৮ লাখ পিস জাল জব্দ করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার লটাখোলা নতুন বাজার ও জয়পাড়া বাজারের দুইটি কারখানায় অভিযান চালায় কোস্ট গার্ড। পরে জব্দকৃত জালগুলো ট্রাকে করে মৈনট ঘাটে নিয়ে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

কোষ্ট গার্ডের ঢাকা অঞ্চলের পাগলা স্টেশনের কর্মকর্তা লেফটেনেন্ট রোহান মঞ্জুর জানান, দোহারের দুইটি কারখানার আটটি গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৮ লাখ পিস নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪ কোটি টাকা। পরে জব্দকৃত জাল মৈনটঘাটের পদ্মা পাড়ে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জালে ব্যবহৃত লোহার রড ৯৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সেই অর্থ বিভিন্ন এতিমখানায় প্রদান করা হবে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০