PRIYOBANGLANEWS24
১২ নভেম্বর ২০২২, ৩:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের শোল্লা-খতিয়া ব্রিজ উদ্বোধন : পাল্টে দেবে যোগাযোগ ব্যবস্থা

Exif_JPEG_420

আজ নবাবগঞ্জের শোল্লা-খতিয়া ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি। উদ্বোধনের মধ্যদিয়ে দূরত্ব কমে যাবে দোহার-নবাবগঞ্জ, ঢাকা ও মানিকগঞ্জ সদরের সঙ্গে যোগাযোগের।

জানা গেছে, কালিগঙ্গা নদীর ওপর ৪৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে খতিয়া-মানিকনগর রাস্তার এই ৩৬০ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজ। এতদিন ব্রিজের নির্মাণ শেষ হলেও জমি সংক্রান্ত আইনি জটিলতা থাকায় অ্যাপ্রোচের কাজ বন্ধ ছিল। আইনি জটিলতা সমাধান হওয়ায় সেই অ্যাপ্রোচের কাজও দ্রুত শেষ হয়েছে। ব্রিজটি নির্মাণের ফলে ফরিদপুর, দোহার ও নবাবগঞ্জ উপজেলার মানুষের ঢাকাসহ দেশের উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলের জেলার সঙ্গে সরাসরি সড়কপথে কম খরচে, কম সময়ে বিনা ঝামেলায় দ্রুত যোগাযোগ করতে পারবে ঢাকার উত্তরা, সাভার, ধামরাই, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলবাসী।

এ ব্যাপারে শোল্লা বাজারের ব্যবসায়ী সৈকত জানান, এই ব্রিজ নির্মাণের ফলে আমাদের যোগাযোগসহ বিভিন্ন ধরনের উন্নয়ন হবে। কৃষক আবেদ আলী বলেন, এই ব্রিজ নির্মাণের ফলে আমাদের এলাকার কৃষকরা বেশি লাভবান হবে। কৃষকরা কৃষি পণ্যের ন্যায্য দাম পাবে। এনজিও কর্মকর্তা মো. আকতার হোসেন বলেন, জমির দাম বেড়ে গেছে। শিল্প কল-কারখানা স্থাপনের কারণে কর্মসংস্থান সৃষ্টি হবে। বেকার সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি হবে।

শোল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত জানান, দুইপাড়ের মানুষকে নৌকায় পারাপারে দীর্ঘ সময় লাগার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো।

এই এলাকায় অর্থনৈতিক উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়াতে ব্রিজ নির্মাণে গ্রামের মানুষের চলাচল আরও সহজ হবে।অর্থনৈতিকভাবে এই এলাকাটি আরও সমৃদ্ধ হবে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান বলেন, আইনি জটিলতা কাটিয়ে অ্যাপ্রোচের নির্মাণের কাজ দ্রুত শেষ হয়। আমাদের এমপি সালমান এফ রহমান মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড মানসম্মত করতে দেখভাল করার নির্দেশ দিয়েছেন। আশা করি ব্রিজ উদ্বোধনের মধ্যদিয়ে এই অঞ্চলের উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। যোগাযোগ, অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধি ও উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হবে।

নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, সালমান এফ রহমান এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুত সময়ে এই ব্রিজটির কাজ শেষ হয়েছে। অ্যাপ্রোচের জমি সংক্রান্ত আইনি জটিলতা থাকায় কাজ শেষ করতে কিছুটা সমস্যা হয়েছিল। দুই জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রথমে কিছুটা সমস্যা হয়েছিল। পরে আমাদের এমপি’র হস্তক্ষেপে সমাধান হয়েছে। শুভ উদ্বোধনের মধ্যদিয়ে আমাদের অহংকার প্রতিফলন ঘটবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০