PRIYOBANGLANEWS24
২৩ অক্টোবর ২০২২, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে নৌ পুলিশের ওপর জেলেদের হামলা, সাত পুলিশ সদস্য আহত

ঢাকার দোহারের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান চলাকালে নৌ পুলিশের উপরে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোহারের কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ আহত হয়েছে ৭ পুলিশ সদস্য। রবিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

কুতুবপুর নৌ পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে দোহারের পদ্মা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ। রবিবার সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে উপজেলার নারিশা জোয়ার এলাকায় মাছ ধরার সময় জেলেদের ধাওয়া করে ঢাকা জেলা নৌ পুলিশের এএসপি মো. হাসানের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল। হঠাৎ জেলেদের সংঘবদ্ধ দল নারিশা জোয়ার এলাকার নদীর পাড় থেকে অতর্কিত হামলায় চালায় নৌ পুলিশের ওপরে। পরে পুলিশ তাদের ধরতে এগিয়ে গেলে শ্রীনগরের বাঘড়া পয়েন্টে গিয়ে তাদের উপরে আরও চড়াও হয়ে হামলা করে জেলেরা। এসময় জেলেদের হামলায় দোহারের কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোমেনুর রহমান সহ সাত পুলিশ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোমেনুর রহমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে। এছাড়া আহত অন্যান্য পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে কুতুবপুর ফাঁড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

খবর পেয়ে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দোহার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ বিষয়ে তিনি খুব দুঃখজনক মন্তব্য করলেও আনুষ্ঠানিকভাবে পরে বিস্তারিত জানাবেন বলে জানান প্রিয়বাংলা নিউজ-২৪ কে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০