PRIYOBANGLANEWS24
২১ অক্টোবর ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিনামূল্যে নারী উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সম্পূর্ণ বিনামূল্যে নারী উদ্যোক্তা তৈরিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে ১২ জন নারীকে এ প্রশিক্ষণের ব্যবস্থা করে নবাবগঞ্জের স্বেচ্চাসেবী সংগঠন ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) ও সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)।

নারীদের স্বাবলম্বি করতে সম্পূর্ণ বিনামূল্যে হস্তশিল্প প্রশিক্ষণ, ব্যবসা পরিকল্পনা, বন্টন, সম্প্রসারণ, ডিজিটাল মার্কেটিং, ব্রান্ডিং, প্রোডাক্ট শুট, টিম ওয়ার্ক, মেলায় অংশগ্রহন সহ উদ্যোক্তা হয়ে উঠার পরিপূর্ণ প্রোফাইল তৈরিতে সহায়তা করছে সংগঠনটি।

ইয়ারার প্রতিষ্ঠাতা ও নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলি জানান, নারী-পুরুষ সমতার জন্য নারীদের সাবলম্বী হবার বিকল্প নেই। সেই লক্ষে জন্মস্থান নবাবগঞ্জে ‘নিজেই গড়ি নিজের জীবন’ এই শ্লোগানে ২০২০ সালে গড়ে তুলেন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ারা। যাতে প্রত্যন্ত গ্রামে গ্রামে মেয়েদের বয়স অনুযায়ী মোটিভেশনাল ওয়ার্কশপের মাধ্যমে নারীর এ উদ্যোগে আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১২ জন নারী উদ্যোক্তা তৈরির প্রকল্প চলমান।

হস্তশিল্প প্রশিক্ষক ‘বাংলার ছাপ’-এর কর্ণধার নারী উদ্যোক্তা হাসিনা হোসেন বলেন, তার প্রশিক্ষণার্থীরা আগ্রহী মেধাবী এবং সৃজনশীল। মেয়েরা শখের বশে যে কাজ করে তা দিয়ে অনায়াসে উপার্জন করে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। ঢাকা থেকে এসে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। নবাবগঞ্জের এই টিমটি নিয়ে তিনি আশাবাদী। তার মতে মেয়েদের বেশি বেশি সুযোগ প্রয়োজন। নিজের ইচ্ছা থাকাটা ও জরুরী।

আগামী ডিসেম্বরের মধ্যে নবাবগঞ্জে ১২জন নারীকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি আমরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০