PRIYOBANGLANEWS24
১৬ অক্টোবর ২০২২, ৬:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা জেলা পরিষদ নির্বাচনঃ ভোটারদের মন জয় করতে ব্যস্ত সাইফুল ইসলাম

রাত পোহালেই ঢাকা জেলা পরিষদের নির্বাচন। জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মু্ক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সাধারণ সদস্যরা ব্যস্ত প্রচারণায়। জেলা পরিষদের সাধারণ সদস্য পদের প্রার্থীরা রাতদিন ছুটছে ভোটারদের বাড়িতে বাড়িতে। তাদেরই একজন সাবেক ছাত্র নেতা এসএম সাইফুল ইসলাম। যিনি ২০১৬ সালে ঢাকা জেলা পরিষদ নির্বাচনে প্রত্যক্ষ ভোটে ২নং ওয়ার্ডের (নবাবগঞ্জ উপজেলা) সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে হাতি প্রতীকে নির্বাচন করছেন।

আওয়ামীলীগ পরিবার থেকে তিল তিল করে বেড়ে ওঠা সাবেক ছাত্র নেতা এসএম সাইফুল ইসলাম ২০১৬ সালে জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন বলে জানান তার সমর্থকরা। বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে নজর কেড়েছেন ভোটার ও জনসাধারণের। অমায়িক ব্যবহার ও দুর্নীতিমুক্ত থাকায় ইতিমধ্যে নবাবগঞ্জের ক্লিন ইমেজের একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন।

নির্বাচনের শেষ মুহুর্তেও প্রচারণায় ব্যস্ত সাইফুল। প্রতিদিন তিনি ছুটছেন ভোটারদের বাড়িতে বাড়িতে। ভোটারদের মন জয় করে এবারও বিজয়ী হবেন এমন প্রত্যাশা তার। ভোটাররাও মনে করে সাইফুলের মতো স্বচ্ছ ও যোগ্য লোকই দরকার এলাকার উন্নয়নে। তাই এবারও নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবে বলে জানান তারা।

এসএম সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি’র নেতৃত্বে দোহার ও নবাবগঞ্জের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হচ্ছে। ঢাকা জেলা পরিষদও সেই উন্নয়নের সহযাত্রী। আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি। দুর্নীতে প্রশ্রয় দেয় নাই। আশা করি, ভোটাররা এবারও আমার উপর বিশ্বাস রাখবেন। আমি নবাবগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখবো ইনশাল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০