PRIYOBANGLANEWS24
৮ অক্টোবর ২০২২, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেইসবুকে উসকানির অভিযোগে বিএনপি নেতা নিপুনের বিরুদ্ধে জিডি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে  উসকানিমূলক বক্তব্যের অভিযোগ এনে ঢাকার  কেরানীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা নিপুন রায় চৌধুরীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্জামান শুক্রবার রাতে জানান, উপজেলা আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডিটি করেছেন।

নিপুন রায় চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছাড়াও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতির দায়িত্বে রয়েছেন।

জিডির বিষয়ে আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ বলেন, বুধবার রাতে দুর্গাপূজা শেষে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় তুচ্ছ ঘটনার জেরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে  অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরী ফেইসবুকে পোস্ট দেন ও লাইভে আসেন। তিনি বলেছেন, আমি নাকি প্রতিমা বিসর্জনে বাধা দিয়েছি।

তার ওই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। নিপুন রায় চৌধুরী মিথ্যা তথ্য দিয়ে ফেইসবুক পোস্ট ও লাইভ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। মূলত এর প্রতিবাদেই তাঁর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

এ বিষয়ে নিপুন রায় চৌধুরীর বলেন, প্রতিমা বিসর্জনের সময় যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল আমি সেটাই বলেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসত্য। আমি এর নিন্দা জানাই।

সরকার প্রজ্ঞাপন দিয়ে রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জনের কথা বলেছে। কিন্তু কেরানীগঞ্জে এই প্রতিবন্ধকতার কারণে রাত সাড়ে ১০টায় প্রতিমা বিসর্জন হয়েছে। আমি সেটাই বলেছি। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন এই বিএনপি নেতা।

তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অনুপ কুমার বর্মণ বলেন, বুধবার রাতে প্রতিমা বিসর্জনের সময় যানজট নিরসন করতে গিয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ভুল বুঝাবুঝির ঘটনা ঘটে। এতে প্রতিমা বিসর্জনের কাজ কিছু সময় বন্ধ থাকে। ইউপি চেয়ারম্যান প্রতিমা বিসর্জনে কোনো রকমের বাধা দেননি বরং সহযোগিতা করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ্জামান আরও বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০