PRIYOBANGLANEWS24
২১ সেপ্টেম্বর ২০২২, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ জনকে অর্থদন্ড

ঢাকার দোহার উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। এসময় পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি বালু কাটার ড্রেজার থেকে পাঁচ জনকে আটক করে দোহার থানা ও কুতুবপুর নৌ- পুলিশ।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আটককৃতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করেন। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি ড্রেজারকে জব্দ করে দোহার কুতুবপুর নৌ- পুলিশের জিম্মায় রাখা হয়।

আটকৃতরা হলেন, বরিশালের বানারিপাড়া কুমারের পাড় এলাকার মৃত ওলিউল্লাহর ছেলে আরিফুল ইসলাম (২২), একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ ঈমাম হোসেন(৩২), মৃত আরেক আব্দুর রশিদের ছেলে ইউসুফ(২৮), লক্ষীপুর কমলনগর এলাকার সেলিমের ছেলে মোঃ ইব্রাহিম( ৩৬) ও মুন্সীগঞ্জের গজারিয়া এলাকার হাজী মোহাম্মদ মনির হোসেনের ছেলে মোঃ আবুল হোসেন(৫২)।

দোহার থানা ওসি তদন্ত মুহাম্মদ আজহারুল হক জানায়, দুটি ড্রেজারের মালিকের মধ্যে একজন বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদ চোকদার, অপরজন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সদস্য চঞ্চল মোল্লা। পরে তারা দুজন তাদের প্রতিনিধির মাধ্যমে জরিমানা পরিশোধ করে আটককৃতদের নিয়ে যায়।

এর আগে গত রোববার রাতে দোহার থানা ওসি তদন্তের নেতৃত্বে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি তোলার সময় রাশেদ চোকদার, চঞ্চল মোল্লা, মাহবুব খান, মাসুদ মোল্লা, রুহুল আমীন, আলামিন চোকদার ও জনির ড্রেজার ও ভলগেট থেকে ১০ জনকে আটক করলে পরে তাদের অজ্ঞাত কারনে ছেড়ে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০