PRIYOBANGLANEWS24
১২ জুন ২০২২, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

রবিবার সকাল ১০টায় সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কায়কোবাদ চত্ত্বর হয়ে বাগমারা বাজার ঘুরে পরে কলেজ মাঠে এসে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এসময় ভারতের সকল পণ্য বর্জনের আহবান জানান বিক্ষোভকারীরা। বিজেপি দুই নেতা নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালের শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল। এসময় মুফতি মো. ইব্রাহিম, সাইফুল ইসলাম নিরব, নাসির উদ্দিন, ইমরান হোসেন, হিরা, রবিন, আবদুল্লাহ মামুনসহ শত শত ধর্মপ্রাণ মুসলমান এ বিক্ষোভে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০