PRIYOBANGLANEWS24
১০ জুন ২০২২, ৪:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নৌকা তৈরির ধুম

??????

হালকা পাতলা বৃষ্টি জানাচ্ছে বর্ষার আগমনী বার্তা। এতে নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নৌকার কারিগর ও কাঠ ব্যাবসায়ীরা। নতুন নৌকা তৈরি যেনো ধুম পড়েছে। আবার অনেকেই পুরাতন নৌকা মেরামত ব্যস্ত।

বর্ষায় নিচু অঞ্চলের বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। চারদিকে বর্ষায় যখন রাস্তাঘাট তলিয়ে যায় তখন নৌকা ছাড়া কোনো ভাবেই পারাপার হওয়া যায় না। তাই জৈষ্ঠ্যের শুরু থেকেই বিভিন্ন গ্রামে নৌকা তৈরি করতে দেখা গেছে। অনেকেই আবার কলা গাছের ভেলা তৈরি করে বর্ষাকালীন সময় পারাপারে কাজটুকু চালিয়ে নিচ্ছে। দীর্ঘদিন ব্যাবহার করা যায় না বলে এই ভেলার গুরুত্ব অনেক কম।

শুরু হয়েছে বিভিন্ন হাট-বাজারে বর্ষার আগেই নৌকা বিক্রির ধুম। তাই বসে নেই কারিগররা। দিনরাত এক করে নৌকা তৈরি করছে তারা। সেই সাথে চলছে পুরনো নৌকা মেরামতের কাজে। তাই গ্রামগঞ্জে মৌসুমী ডিঙি নৌকা তৈরিতে ব্যস্ত মাঝি ও কারিগরা।

নদীর পানি বৃদ্ধি আর ক্ষণে ক্ষণে বৃষ্টি আগমনী বর্ষার বার্তা জানান দিচ্ছে। নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর, বারুয়াখালী, শিকারীপাড়া পদ্মা তীরবর্তী এলাকা সবার আগে প্লাবিত হয়। তখন এসব প্লাবিত এলাকার মানুষের নৌকাই একমাত্র ভরসা। ফলে এ অঞ্চলের নৌকা তৈরির কারিগরদের ব্যস্ততা একটু বেশি। বিশেষ করে উপজেলার পশ্চিমাঞ্চলের বারুয়াখালী, নবগ্রাম, মাদলা, ব্রাহ্মণখালী, বাহেরচর, হাগ্রাদি, দাউদপুর, গজারিয়া, শংকরদিয়া, সোনাবাজু, রাজাপুর, বালেঙ্গা, তিতপালদিয়া, ভাঙ্গাপাড়া ও জৈনতপুর এলাকা পদ্মার তীরবর্তী অঞ্চল হওয়ায় কম বেশি সব সময়ই নৌকার চাহিদা থাকে। তাই এই অঞ্চলের মাঝি, জেলে ও কৃষকদের নৌকা অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে।

মাঝি, জেলে ও কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, প্রতি বছরই বর্ষার আগে পুরনো নৌকা মেরামত করা হয়। অন্যথায় বর্ষা মৌসুমে ভোগান্তিতে পড়তে হয়।

বাগমারা ফার্নিচার ব্যবসায়ী সৈয়দ আলী বলেন, আমি এমনিতে খুচরা ও বিভিন্ন হাটে বিক্রির উদ্দেশে কমদামি খাট, চৌকি, ঘরের দরজা, জানালা তৈরি করি। আর বর্ষা আইলে নৌকা বানাই। এই সময় আইলে আমার কারিগররা দুম ফেলার টাইম পায় না। আমার একজন কারিগর দিনে একটা নৌকা বানায়। সারা সাপ্তায় যা নৌকা বানান হয় আর খুচরা দুই একটা বিক্রি ছাড়া সব নৌকা বিক্রি হয় আমাগো পাশের জেলা মুন্সীগঞ্জের শিবরামপুর হাটে। প্রতি বৃহস্পতিবার ঐ হাটে আমার সব নৌকা বিক্রি হয়ে যায়। তবে আগের চাইতে বিক্রি কমেছে। পানি বাড়লে বিক্রি বাড়বে। এবার ৮ থেকে ১০ হাত নৌকা ৪/৫ হাজার টাকায় বিক্রি বিক্রি হচ্ছে। নৌকা বড় হলে দামও বৃদ্ধি পায়।

শুরগঞ্জ কাঠ পট্টির নৌকা তৈরির কারিগর জনি মন্ডল বলেন, বর্ষাকালে ঘরের কাজ একটু কম থাকে তাই বিকল্প হিসেবে নৌকা বানাই। আর রোজ হিসেবে করলে অন্য সময়ের চাইতে ২ থেকে ৪ শ টাকা বেশি পাই। ঘরের কাজে আমাদের মুজুরি ৬শ টাকা আর একটা নৌকা বানাতে পারলে পাই ৮শ টাকা। দুই দিনে ৩ টা নৌকা বানানো সম্ভব।

পাশের দোকানের নৌকা তৈরির কারিগর বিজয় মন্ডল বলেন, নৌকার কাজ ১২ মাস থাকলে অনেক ভালো হতো। এই দুই তিন মাস আমরা প্রতিদিন গড়ে হাজার টাকা আয় করতে পারি। কাজেও ঝুঁকি কম। এই নৌকার সিজনে পরিবারের সবাই নিশ্চিন্তে থাকে আরকি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০