PRIYOBANGLANEWS24
১৮ মে ২০২২, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে দিনব্যাপী পুষ্টি খাবারের উপর অবহতিকরণ সভা অনুষ্ঠিত


ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি, মসজিদের ইমামগণ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টি ও নিরাপদ খাদ্যাভ্যাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। লাইফষ্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে সিভিল সার্জন ঢাকা এ অনুষ্ঠান বাস্তবায়ন করেন।

সভাপতিত্ব করেন কর্মশালার প্রশিক্ষন কো-অর্ডিনেটর ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম।

এ সময় জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টি ও নিরাপদ খাদ্যাভ্যাস বিষয়ের উপর সচেতনতামূলক দৈনন্দিন খাদ্য তালিকা নিয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ও ফিল্ড ফেসিলিটেটর ডা. মো. ইফতেখার হোসেন।

ডা. মো. শহীদুল ইসলাম বলেন, সবার হাতে মোবাইল হওয়াতে ইদানিং দেখা যায় অনেকের রাত শুরু হয় মধ্য রাতে আর দিন শুরু মধ্য দিনে এর নাম সুন্দর জীবন না। সুস্থ্য থাকতে হলে রাত নয়টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। সঠিক নিয়মে এবং স্বাস্থ্য সম্মত খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং কায়িক পরিশ্রম ও খাদ্য তালিকায় চার ভাগের তিন ভাগ শাক-সবজি থাকতে হবে। সুস্থ থাকতে হলে পুষ্টি ও নিরাপদ খাদ্যাভ্যাস করতে হবে।

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক ইনচার্জ মো.নজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, ঢাকা পল্লীবদ্যিুৎ সমিতি-২ পরচিালনা পর্ষদের সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০