PRIYOBANGLANEWS24
৩ জানুয়ারী ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের ৮ সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশ। রাজধানী ঢাকা, নারায়নগঞ্জ, কুমিল্লা ও গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে মোতালেব, রুবেল ব্যাপারী, রুবেল ওরফে ছোট রুবেল, ইয়াকুব, রানা, সোহাগ, মনির ও জুয়েল।
সোমবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর প্রেস রিলিজে জানান, গ্রেফতারকৃত ডাকাত দল ঢাকা-মাওয়া মহাসড়ক, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, গাজীপুর-সিলেট মহাসড়কে নিয়মিত ডাকাতি করে। উক্ত ডাকাতদল গত ১৩ ডিসেম্বর ঢাকা-মাওয়া হাইওয়ের মুন্সিগঞ্জে প্রাইভেট কার থামিয়ে নগদ টাকা-পয়সা ও মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া গত ২ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া হাইওয়ের দক্ষিন কেরানীগঞ্জে এক প্রবাসীর গাড়ী থামিয়ে বৈদেশিক মুদ্রা, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। উক্ত ডাকাতদল গত ১৬ জুন আরও এক ব্যক্তির গাড়ি থামিয়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এসব ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জে একাধিক ডাকাতির মামলা করে ভূক্তভোগীরা। তারই প্রেক্ষিতে ঢাকা জেলার পুলিশ সুপার এর নির্দেশে ও কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর এর তত্ত্বাবধানে এবং ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের পরিদর্শক মোঃ আরাফাত হোসেনের নেতৃত্বে উক্ত মামলাগুলোর রহস্য উদঘাটনসহ তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ডাকাতদলের সদস্যদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে ডাকাতদল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০