PRIYOBANGLANEWS24
২৭ জানুয়ারী ২০২০, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার হাতেনাতে ধরা দোহারের বালু ব্যবসায়ী!

ঢাকার দোহারে পদ্মা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় হাতনাতে ধরা পড়েছে চঞ্চল মোল্লা নামে এক বালু ব্যবসায়ী। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে অর্থদন্ড দেয়া হয়েছে।

জানা যায়, সোমবার বেলা ১টার দিকে উপজেলার গোড়াবন সংলগ্ন পদ্মা নদীতে ড্রেজার দিয়ে বালু কাটার সময় চঞ্চল মোল্লাকে হাতেনাতে ধরে ফেলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে সালমান এফ রহমান এমপির প্রতিনিধিত্ব করা মুশফিকুর রহমান লিমন। সাথে সাথে তিনি বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট জ্যোতি বিকাশ চন্দ্রকে জানালে তিনি ঘটনাস্থল থেকে চঞ্চল মোল্লাকে আটক করে উপজেলায় নিয়ে আসেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে চঞ্চল তার অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে সালমান এফ রহমান এমপির প্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকা মুশফিকুর রহমান লিমন বলেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধে সালমান এফ রহমান এমপির কঠোর নির্দেশনা রয়েছে। কারণ দোহারে তাঁর হাত ধরে পদ্মা বাঁধের মতো বৃহৎ প্রকল্পের কাজ চলছে। যে কারণে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে বাঁধ প্রকল্প ক্ষতিগ্রস্থ হতে পারে। আমি আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপির প্রতিনিধি হয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিষয়ে সবসময়ই প্রতিবাদ করে আসছি। অপরিকল্পিত বালু কাটা বন্ধে দোহারবাসীর এগিয়ে আসা উচিত, স্বোচ্চার হওয়া উচিত বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সালমান এফ রহমান এমপির নির্দেশনা অনুযায়ী অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন স্বোচ্চার রয়েছে। নিয়মিত অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু তোলার সাথে সম্পৃক্ত কেউ ছাড় পাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০