PRIYOBANGLANEWS24
১৯ সেপ্টেম্বর ২০২১, ৫:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে বেগুন চুরি করে গণধোলাই খেলেন যুবক

ঢাকার দোহারে বেগুন চুরি করে বিক্রির সময় ফাহাদ (২৩) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। রোববার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সোনারবাংলা গ্রামে এঘটনা ঘটে। এরআগে সোনারবাংলা গ্রামের দশ বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি তিনি জেল থেকে ছাড়া পান।

আটককৃত ফাহাদ উপজেলার বটিয়া বালুর মাঠ এলাকার মইফল পরমানিকের ছেলে। তারা এরআগে সোনারবাংলা গ্রামে থাকতো।

এলাকাবাসী জানান, সোনার বাংলা গ্রামের বিভিন্ন বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে তিন সপ্তাহ জেল খেটে গত বুধবার জামিনে বের হয় ফাহাদ। আজ রোববার সকাল ৬টায় স্থানীয় সাহেব আলীর বাড়ি থেকে ঝাকা ভর্তি বেগুন চুরি করে থানার মোড়ে বিক্রি করতে আনেন। পরে থানার মোড় থেকে সাহেব আলী তাকে ধরে সোনার বাংলা গ্রামে নিয়ে যায়। এসময় উত্তেজিত এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দিয়ে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ফাহাদ বিভিন্ন বাড়িতে চুরি ও নানা অপকর্মের সাথে জড়িত বলে জানান এলাকাবাসী।

দোহার থানার এসআই মাসুম লাভলু জানান, আমরা হাসপাতালে গিয়ে ফাহাদকে দেখেছি। সে চুরি করেছে কিনা বিষয়টা খোঁজ নিয়ে দেখবো। এর আগে একটি মামলায় জামিনে ছিল সে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০