PRIYOBANGLANEWS24
২৪ অগাস্ট ২০২১, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মহিলা মেম্বারের বিরুদ্ধে জমি দখল ও গাছ কাটার অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শোল্লা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার বিউটি চক্রবর্তীর বিরুদ্ধে জোরপূর্বক গাছ কাটার ও জমি দখল করার অভিযোগ ওঠেছে। সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ শোল্লায় স্থানীয় সুভাষ চন্দ্র ভট্রাচার্যের জমিতে লাগানো ৭টি পেঁপে গাছ কেটে ফেলে রেখে যায় এবং জমি রেহান নেওয়া চাষী তুষ্ট বিশ্বাসকে জমিতে আর না আসতে বলে হুমকি দিয়ে যায়। মঙ্গলবার বিকেলে জমির মালিক নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জমি চাষী তুষ্ট বিশ্বাস অভিযোগ করে বলেন, আমি ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে শোল্লা মৌজার আরএস খতিয়ান নং ৩৮২ ও আর এস ৭৯২ দাগে ১ একর ৩৯ শতাংশ জমি জমির মালিক সুভাষ চন্দ্র ভট্রাচার্যের কাছ থেকে রেহান নিয়ে ১১ বছর ধরে চাষবাস করে আসতেছি। স্থানীয় মহিলা মেম্বার বিউটি চক্রবর্তী সোমবার বিকেলে জমির আংশিক ভিটায় লাগানো ২ বছর বয়সী পেঁপেসহ ৭টি গাছ নিজ হাতে কেটে ফেলে রেখে যায় এবং জমিতে এসে জোড় করে ধান লাগায়। আমি যেন জমিতে আর না আসি বলে নিষেধ করে হুমকি দিয়ে চলে যায়।

জমির মালিক সুভাষ চন্দ্র ভট্রাচার্য বলেন, এ জমি আমার দাদার নামে রেকর্ড ভুক্ত দাদা আমার বাবাকে জমিটি আমমোক্তার দলিল করে করে দেয়। পরে আমার বাবা আমাকে ও আমার ভাইকে দানপত্র দলিল করে দেয়। আমরা ২০০৯ সালে নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিস থেকে খারিজ খাজনা দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। আমার টাকার প্রয়োজন হলে তুষ্ট বিশ্বাসের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে এ জমিটি ১১ বছর ধরে রেহান দিয়ে রেখেছি।

তিনি বলেন বিউটি মেম্বার বানোয়াট কথা বলে ভুয়া জমির মালিক সাজতে চায়। এ নিয়ে আমি গত ৮/০৮/২১ ইং তারিখে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি যাহার নং ২৯২। পরে সে ক্ষিপ্ত হয়ে সোমবার বিকেলে জমিতে গিয়ে ৭টি পেঁপে গাছ কেটে ফেলে। আমি বিউটির বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে শোল্লা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার বিউটি চক্রবর্তী পেঁপে গাছ কাটার কথা স্বীকার করে বলেন, জমিটি আমার দাদা শ্বশুরের। সুভাষ চন্দ্র ভট্রাচার্য জালজালিয়াতি ভাবে কাগজ করে জমিটি দখল করে রেখেছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার উপ-পরিদর্শক তানভির শেখ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। উপ-পরিদর্শক মিন্টু লস্কার সরজমিন তদন্তে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০