PRIYOBANGLANEWS24
২০ অগাস্ট ২০২১, ২:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বন্ধ রাস্তা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

ঢাকার কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় সীমানা প্রাচীর নির্মাণের ফলে ৩৬টি পরিবার বন্দি হয়ে পড়ায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে বন্ধ করে দেওয়া রাস্তার সামনে এ মানববন্ধন করা হয়।

এসময় উপস্থিত বক্তরা জানান, দীর্ঘ বছর ধরে এই পথ ব্যবহার করছে এলাকাবাসী। ৩০০ টি পরিবারের জমি থাকলেও সেখানে বসবাস করছেন ৩৬ টি পরিবার এবং সেখানে গড়ে উঠেছে স্কুল মসজিদ। জিনজিরার স্থানীয় মাসুদ ও জহির হাজীর মুল সড়কের পাশে তাদের জমি থাকায় পিছনের জমির মানুষের চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেয়।এতে ভোগান্তিতে পড়েছে পুরো এলাকাবসী। তাদের দাবি পূর্বের ৮ ফুটের রাস্তা খুলে দেওয়া হউক।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাথী বলেন, রাস্তাটি দিয়ে আমরা বেশ কয়েক বছর যাতায়াত করছি, এমনিতে বর্ষা চলে এসেছে, এতে ভোগান্তি আরো বেড়ে গেছে। যারা রাস্তাটি বন্ধ করেছে তারা বিত্তবান, এতটুকু জায়গা ছেড়ে দিলে তাদের কেমন ক্ষতি হবে না। আমাদের জোড় দাবি রাস্তাটি খুলে দেওয়া হউক।

আরেক বক্তা আবদুল মোতালেব বলেন, মাসুদ ও জহির হাজী শুরুতে আশ্বস্ত করেছিলো তাদের জমির মাঝখানে দিয়ে রাস্তা দিবে। আশ্বস্ত করেও রাস্তার জায়গা না রেখে সীমানা প্রাচীর তৈরি করছে। মানবিক দৃষ্টিকোন থেকেও যদি তারা এতগুলো মানুষের কথা বিবেচনা করে রাস্তাটুকু ছেড়ে দেয় তবে পুরো এলাকাবসী ভোগান্তি থেকে রক্ষা পাবে। তিনি এব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরো জানান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের বরাবর রাস্তা চেয়ে লিখিত অভিযোগ করেছি। নির্বাহী কর্মকর্তা আশ্বস্ত করেছে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। তবে আমাদের দাবি একটাই মানবিক দৃষ্টিকোন থেকে হলেও রাস্তাটি খুলে দেওয়া হউক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০