PRIYOBANGLANEWS24
২৯ ডিসেম্বর ২০১৯, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোবাইল কোর্টের জন্য ১৫ কর্মকর্তাকে প্রেষণে ন্যস্ত

প্রিয়বাংলা নিউজ২৪:
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫ জন কর্মকর্তাকে আগামীকাল সোমবার থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত প্রেষণে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

আগামী ৩০ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এসব কর্মকর্তাকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ন্যস্ত করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-২ থেকে আজ রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ন্যস্তকৃত কর্মকর্তারা মোবাইল কোর্ট আইন-২০০৯’র ৫ ধারা অনুযায়ি তফসিলে বর্ণিত আইনের আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

প্রেষণে ন্যাস্তকৃত কর্মকর্তারা হলেন, ঢাকাস্থ বিজি প্রেসের সিনিয়র সহকারি পরিচালক মো: মুশফিকুর রহমান (১৬৪৯৮), রাজধানী উন্নয়ন কতৃপক্ষের উপপরিচারক মো: হুমায়ুন কবীর (১৬৫০৩), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মোহাম্মদ শরিফুল ইসলাম (১৬৫০৭), ঢাকাস্থ রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল কবীর (১৬৫৪৬), রেলওয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব এস এম গোলাম কিবরিয়া (১৬৫৯৪), বাংলাদেশ কম্পিটিশন কমিশনের উপ-পরিচালক আনোয়ার-উল-হালিম (১৬৬০৩), বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের ব্যবস্থাপক আজগর আলী (১৬৬২৪), ঢাকাস্থ কপি রাইট অফিসের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ রায়হানুল হারুন (১৬৬৭২), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ আলমগীর হোসেন (১৬৭০২), বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মো: জাহিদুল ইসলাম (১৬৭১৬), জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব শাহরিয়ার আর-কবীর সিদ্দিকী (১৬৭৭১), সেতু বিভাগের সিনিয়র সহকারি সচিব শরীফুল ইসলাম (১৬৮২৪), জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারি সচিব শরিফুল আলম তানভীর (১৭০৭২), প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক যাদব সরকার (১৭১৭২) ও বাংলাদেশ শিশু একাডেমীর সহকারি পরিচালক অভিজিৎ বসাক।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয়তার নিরীখে তার অধিক্ষেত্রে যোগদানকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বন্টন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১০

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১২

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৪

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৫

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৬

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৭

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৮

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৯

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

২০