PRIYOBANGLANEWS24
২৪ জানুয়ারী ২০২১, ৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর উপহার পেলেন দোহার-নবাবগঞ্জের গৃহহীনরা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের কোনো মানুষ আশ্রয়হীন থাকবে না। পিতার সেই স্বপ্ন পূরণে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের গৃহহীন-ভূমিহীনদের ‘স্বপ্নের ঠিকানা’ উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকার দোহার ও নবাবগঞ্জ দুই উপজেলায় ১০০৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দোহার উপজেলায় ২৩৮টি ও নবাবগঞ্জ উপজেলায় ৭৭০টি পরিবারের মধ্যে জমিসহ ঘর দেওয়া হয়। এর মধ্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের ব্যক্তিগত তহবিল থেকে নবাবগঞ্জে ৬০টি ও দোহারে ৪০টি ঘর বরাদ্দ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবন থেকে বেলা ১১টায় সারা দেশে ৪৯২টি উপজেলায় ৬৬ হাজার ১শত ৮৯ টি পরিবারে এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির দলিল ও অন্যান্য কাগজপত্র হস্তান্তর উদ্বোধন করেন।

সারা দেশের ন্যায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুল ওয়াছেক মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে দলিল হস্তান্তর অনুষ্ঠান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু সভাপতিত্ব করেণ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ভাস্কর দেবনাথ বাপ্পী।

আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহবায়ক ড. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান আহমেদসহ বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যানবৃন্দ।

দোহারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মমিন উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ মোল্লা, সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য সুরুজ আলম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০