PRIYOBANGLANEWS24
১৮ জানুয়ারী ২০২১, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের নয়নশ্রী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের সীমানা পুনর্নিধারণ না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার আবেদন করায় স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন মোল্লার বিরুদ্ধে মাবনবন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে ইউনিয়নের ভুড়াখালী আমতলা চৌরাস্তা এলাকায় ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনের আয়োজন করেন।

প্রতিবাদ সভায় এলাকাবাসী অভিযোগ করে বলেন, বর্তমান চেয়ারম্যান রিপন মোল্লা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। তিনি ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এ আবেদন করেছেন, যাতে নির্বাচন স্থগিত হয়। আমরা এলাকাবাসী পুরনো সীমানায় নির্বাচন দাবী করছি।

নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. পলাশ চৌধুরী এ অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা নুরুউদ্দিন পত্তনদার, এ্যাড. নান্নু মিয়া, মিজানুর রহমান, মুক্তার হোসেন খৈমদ্দিন, ফারুক হোসেন, মাসুম মোল্লা, কৃষিবিদ প্রদীপ চন্দ্র সরকার, মুরাদ আলী সিকদার, খোকন মোল্লা, সাইদুল কবির সুমন, গাজী উমর ফারুক, বিএনপি নেতা মোস্তফা কামাল, আব্দুর রশিদ, মহিলা লীগ নেত্রী সাজেদা কাজী, যুব মহিলা লীগ নেত্রী মেঘলা ইসলাম প্রমুখ।

নয়নশ্রী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রিপন মোল্লা সম্প্রতি ঢাকা জেলা প্রশাসক বরাবর ২৯ নভেম্বর ২০২০ তারিখে ইউনিয়নের সীমানা পুনর্নিধারণ আবেদন করেন। চেয়ারম্যান রিপন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০