PRIYOBANGLANEWS24
২৩ ডিসেম্বর ২০২০, ৪:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের হরিষকুলে ফের প্রতিমা ভাঙচুর ও চুরি

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামে ফের দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতের কোন একসময় এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এর আগে গত রবিবার রাতে একই গ্রামের আরেকটি মন্দিরে এ ধরনের ঘটনা ঘটে।

নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক এলাকার বাসিন্দা অনুপম দত্ত নিপু জানান, হরিষকুল গ্রামের ডা. গোবিন্দ পালের বাড়ি ‘কালি মন্দির’ ও গুরুপদ পালের বাড়ির ‘শীতলা মন্দিরে’ ভাংচুর ও প্রতিমা চুরির ঘটনা ঘটেছে। তিনি জানান, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা শীতলা মন্দিরের ‘শীতলা’ প্রতিমাটির হাত ভেঙে ফেলে এবং পাশের কালি মন্দির থেকে পাথরের একটি গোপালের মূর্তি এবং একটি মাটির মূর্তি চুরি করে নিয়ে যায়। এর আগে গত রবিবার রাতে একই গ্রামের রাধাগোবিন্দ পালপাড়া মন্দিরের গোৗরনিতাইর প্রতিমা ভাংচুর করে এবং ওই মন্দিরের রাধাকৃষ্ণের প্রতিমার মুখ আগুন দিয়ে ঝলসে দেয় দুর্বৃত্তরা। চুরি করে নিয়ে যায় প্রতিমার কপালে থাকা দুটি চাঁদ (টিপ)।

টানা ঘটে যাওয়া এমন ঘটনায় হরিষকুল গ্রামের হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নবাবগঞ্জ ও দোহারের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।

দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অমিতাভ পাল অপু বলেন, চুরি বা পরিকল্পিত হামলা যেটাই হোক প্রশাসনের উচিত ঘটনার কারণ উদঘাটন করে এবং দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। এদের চিহ্নিত করা না গেলে এ ধরণের ঘটনা ঘটতেই থাকবে।

এদিকে বুধবার সকালে হরিষকুলের দুটি মন্দির পরিদর্শণ করেছেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম।

দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে পরপর ঘটে যাওয়া তিনটি ঘটনার কারনই খতিয়ে দেখা হচ্ছে। গত রবিবারের ঘটনায় মামলা হয়েছে নবাবগঞ্জ থানায়। মঙ্গলবার রাতের ঘটনায়ও একটি মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০