PRIYOBANGLANEWS24
২৯ অক্টোবর ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোবাইল চুরি: চিরকুট লিখে চোরের ক্ষমা প্রার্থনা

ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর বাজারের এক মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতের কোনো একসময় ওই বাজারের মিজান এন্টারপ্রাইজ নামে একটি দোকানে এ ধরনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে দোকানে প্রবেশ করে দোকান মালিক একটি চিরকুট পান।

চোরের লিখে যাওয়া ওই চিরকুটে লেখা ‘তোমার দোকানের ক্ষতি না করে একটি ‘ভিভো’ মোবাইল নিলাম। আমার কাছে টাকা নাই। পরে কমিয়ে কমিয়ে দিয়ে যাব। ক্ষমা করবেন”। এ ধরনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দোকানের মালিক মিজান জানান, বুধবার রাতে দোকানে তালা লাগিয়ে তিনি চলে যান। পরে বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন দোকানের উপরের সিলিং ও টিন কাটা। তিনি ধারনা করেন হয়তো তার দোকানের সব মালামালই চোরে নিয়ে গেছে। এক পর্যায়ে দেখতে পান ক্যাশের ওপর চিরকুট পড়ে রয়েছে। সাথে ৩০০ টাকা। চিরকুট পড়ার পরে অনেকটাই হতবাক হয়ে যান। তবে চোর মোবাইল মনে করে একটি ভিভো ওয়াই-৩০ মডেলের ডেমো সেট নিয়ে গেছে।

বিষয়টি বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানার পর বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ বলছেন চোরের হয়তো একটি এনড্রুয়েট মোবাইল প্রয়োজন ছিলো তাই চুরি করতে এসেছিল। আবার কেউ কেউ বলছেন চোর মশাই হয়তো প্রেমে পড়েছেন তাই প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য এমন কা- করেছেন করেছেন। চোর হলেও নিতান্তই সৎ!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০