PRIYOBANGLANEWS24
১৫ জুন ২০২০, ৪:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা

জমি সংক্রান্ত বিরোধের জেরে ঢাকার দোহার উপজেলায় বসতবাড়িতে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামে এ ঘটনা ঘটে। এতে আয়েশা বেগম (৬০) নামে এক নারী গুরুত্বর আহত হয়েছেন।

আহত আয়েশা বেগমের ছেলে মাহবুবুর রহমান জানান, গত মঙ্গলবার (৯ জুন) তার মা আয়েশা বেগম এবং তার বড় বোন মাহমুদা আক্তার বাড়ির সীমানার পাশ থেকে মাটি কেটে এনে সেফটি ট্যংকির পাশে ফেলছিলেন। এসময় তাদের প্রতিবেশী আব্দুল মজিদ, তার স্ত্রী মেয়ে ময়না ও ছেলে মুরাদকে নিয়ে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। পরে তাদের প্রতিবেশী ময়না আক্তার তাদের নামে থানায় অভিযোগ করলে পুলিশ এসে তার বাবা আব্দুল মান্নানকে আটক করে নিয়ে যায়। পরের দিন (১০ জুন) তাকে ছেড়ে দেয়া হয়। ওই দিন সন্ধ্যায় ময়নার ভাই মুরাদ তার ফুপাতো ভাই রলিন এবং রবিন এসে তাদের বাড়িতে হামলা করে। এ ঘটনায় তার মা আয়শা বেগমসহ তার দুই বোন মাহমুদা এবং দিপা আহত হয়।

পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে আনা হলে আহত মাহমুদা এবং দিপাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। আয়েশা বেগমের হাত ভেঙ্গে যাওয়ায় তাকে ভর্তি রাখা হয়। এ ঘটনায় বুধবার রাতে (১০ জুন) আহত আয়েশা বেগমের স্বামী আব্দুল মান্নান বাদী হয়ে ময়না ও তার পরিবারের কয়েকজনের নামে দোহার থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে দোহারের চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এস আই মাসুদ মোল্লা বলেন, তাদের উভয় পক্ষের মধ্যেই পূর্ব শত্রুতা রয়েছে। বুধবার জমি সংক্রান্ত বিরোধের জেরে আবার মারামারি হয়। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগতভাবে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০