PRIYOBANGLANEWS24
৩ জানুয়ারী ২০২৩, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাবের অভিযানে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চাঞ্চল্যকর ‘সালেহা বেগম’ হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ফিরোজ (৩৫)’কে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার ভোরে র‌্যাব-১১, সিপিসি-১ ঢাকার ডেমরার ডগাইর এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে।

ফিরোজ নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি দক্ষিণ বাতেন পাড়া এলাকার নবী হোসেনের ছেলে।র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার একেএম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি এলাকায় সালেহা বেগম নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ঐ ঘটনায় ভিকটিমের স্বামী মোঃ বাদশা মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৩, তারিখ-২৪/০৯/২০০৬ইং।

র‌্যাব আরো জানান, প্রাথমিক অনুসন্ধান ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ফিরোজ তার সঙ্গীদের নিয়ে ভিকটিম সালেহা বেগম এর গৃহে প্রবেশ করে ভিকটিম ও তার সন্তানদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথায়, গলায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন ভিকটিম ও সন্তানদের মূমুর্ষ অবস্থায় চিটাগাংরোড শুভেচ্ছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সালেহা বেগমকে মৃত ঘোষনা করেন এবং তার সন্তানদের অবস্থা আশঙ্খা জনক দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ফিরোজ উক্ত হত্যাকান্ডের কথা স্বীকার করেন।

গ্রেপ্তারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০