PRIYOBANGLANEWS24
১২ নভেম্বর ২০২২, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিকভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছেঃ সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, জঙ্গি হামলায় দেখা যায় মুসলমানরাই বেশী মারা যায়। ইসলাম শান্তির ধর্ম। আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শান্তিতে থাকতে হলে ইসলাম ধর্মের সকলকে কোরআন সুন্নার আলোকে চলতে হবে। দেখা যায় নিজেদের মধ্যে অনেক ভেদাভেদ রয়েছে তা ভুলে গিয়ে শুধু বাংলাদেশ নয় বিশ্বের সকল মুসলমানকে একত্রিত হয়ে থাকতে হবে।

শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারি দোহার- নবাবগঞ্জ কলেজ মাঠে আল ইত্তেহাদ ফাউন্ডেশন আয়োজিত সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে বাংলাদেশ যখন আলাদা হয়ে গেলো ( স্বাধীনতা লাভ করল) তখন পাকিস্তানের নেতৃবৃন্দরা বলেছিলো বাংলাদেশ আলাদা হলো ঠিকই কিন্তু তারা বেশীদিন টিকতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ কোথায় চলে গেছে। এখন পাকিস্তান উল্টো বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে। বুঝতে হবে বাংলাদেশে কতটা উন্নত হয়েছে।

এমপি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারনে জ্বালানী তেলের সংকট দেখা দিয়েছে। সেই সাথে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আশা করি এ সমস্যা বেশীদিন থাকবে না। নির্বাচনে আমি দোহার ও নবাবগঞ্জে উন্নয়ন বিষয়ে যে সব ওয়াদা করে ছিলাম তা সব কিছুই বাস্তবায়ন করা হয়েছে। আশা করি মেগা প্রকল্পগুলো খুব তারাতারি দূশ্যমান হবে ইনশাল্লাহ।

সভাপতিত্ব করেন আল ইত্তেহাদ ফাউন্ডশন নবাবগঞ্জ শাখার সভাপতি মুফতি সালাহ উদ্দীদ।

এর আগে সকালে ঢাকার দোহারে সালমান এফ রহমান এমপি মুকসুদপুর ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম উদ্বোধন করেন। পরে দোহার উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উদ্বোধন ও প্রধান অতিথি হয়ে সরকারি বিভিন্ন মন্ত্রনালয়ের অনুদানের চেক. অর্থ,কৃষিপন্য, কম্পিউটার, ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

দুপুর আড়াইটায় সালমান এফ রহমান নবাবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদের সকল সদস্যবৃন্দর সাথে মতবিনিময় সভা করেন। পরে এমপি নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আব্দুল ওয়াছেক মিলনায়তনে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এছাড়াও সালমান এফ রহমান উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া কালিগঙ্গা নদীর উপর নির্মিত সেতু উদ্বোধন ও কাঞ্চিরামপুর সড়কের সেতু উদ্বোধনসহ নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেযারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

১০

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১২

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১৩

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৪

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৫

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৬

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৭

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৮

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৯

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

২০