PRIYOBANGLANEWS24
১৩ জুন ২০২২, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে বারুয়াখালীতে বিক্ষোভ মিছিল

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

বারুয়াখালী, শিকারীপাড়া ও জয়কৃষ্ণপুর ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদ জোট কমিটি এর আয়োজন করে।

সোমবার (১৩ জুন) সকালে উপজেলার বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের মাঠ থেকে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মনখালী ঘুরে বারুয়াখালী বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে বক্তারা কটূক্তিকারী বিজেপির নেতাদের ফাঁসি দাবী করে বলেন, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে সকল প্রকার ভারতীয় পণ্য ক্রয় বিক্রয় বন্ধসহ সংসদে ভারত সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবী করা হয়।

এসময় বক্তারা আরও বলেন, মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ) কে কটূক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। বিজেপি দুই নেতা নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালের শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০