PRIYOBANGLANEWS24
২ মার্চ ২০২২, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকাসহ পাঁচ জেলার অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ

বায়ু দূষণের মাত্রাকে ‘ভয়াবহ পরিস্থিতি’ বর্ণনা করে ঢাকা ও আশপাশের পাঁচ জেলার অবৈধ সব ইটভাটা ১৫ দিনের মধ্যে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজিপুরের জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করে অবিলম্বে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মানবাধিকার ও পরিবেশবাদি সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র সম্পূরক আবেদনের শুনানির পর আজ মঙ্গলবার এ আদেশ দেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমাতুর করিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মইনুল হোসেন।

আইনজীবী মনজিল মোরসেদ পরে বলেন, ইটভাটা ধ্বংসের নির্দেশনার আগে আদালত পরিবেশ অধিদপ্তর ও অন্যান্য কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আদালত উষ্মা প্রকাশ করেছেন। আদালত বলেছেন, কেউ জেগে ঘুমাতে পারবে না। কারণ বায়ু দূষণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

এ আইনজীবী আরো বলেন, ‘অবৈধ ইটভাটা বন্ধে আদালত পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালত বলেছেন, পরিবেশ অধিদপ্তর কতটুকু ক্ষমতা প্রয়োগ করেছে? সেমিনার করে ভালো ভালো কথা বললে হবে না। বায়ু দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কিন্তু আদেশ দেওয়ার পরও কেন অবৈধ ইটভাটা বন্ধ হচ্ছে না, সে প্রশ্নও রেখেছিলেন আদালত।

অবৈধ ইটভাটা ধ্বংসের পাশাপাশি ইটভাটা সংশ্লিষ্ট সব ধরনের স্থপানাও ধ্বংস করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০