PRIYOBANGLANEWS24
২৩ নভেম্বর ২০২১, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে দিনদুপুরে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুট

ঢাকার নবাবগঞ্জে প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়েছে একদল দুর্বৃত্তরা। সোমবার দুপুরে উপজেলার পুরাতন বান্দুরা এলাকায় প্রবাসী সকেল বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

সকেল বেপারীর স্ত্রী সুফিয়া বেগম জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে অপরিচিত ৪ জন লোক বাড়িতে এসে তার ছেলে সফিকুল ইসলাম মিঠুর সন্ধান করে। মিঠু বাড়িতে নেই শুনে তারা জোরপূর্বক ঘরে প্রবেশ করে তার এবং তার মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করে ফেলে। এরপর তাদের কাছ থেকে আলমারীর চাবি নিয়ে আলমারীতে থাকা প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নেন। যাওয়ার সময় সুফিয়া বেগম ও তার মেয়ের হাত পা ও মুখ বেঁধে রেখে যায় দৃর্বৃত্তরা। পরে মিঠু সাড়ে ৩টার দিকে বাড়িতে এসে তার মা ও বোনকে উদ্ধার করে। এঘটনায় সোমবার রাতেই নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে জানান সুফিয়া বেগম।

সুফিয়া বেগম আরো জানান, ছেলের শ্বশুর বাড়ির লোকজনের সাথে আমাদের ঝামেলা চলছে। ধারণা করা হচ্ছে ওনারাই এই লুটের ঘটনা ঘটিয়েছি। কারন লোকগুলো আমাদের জিম্মি করে প্রথমে জানতে চায়, আমরা তাদের
বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছি কেন? এরপর তারা প্রাণনাশের হুমকি দেন আমাদের।

মিঠু বলেন, আমার শ্বশুর বাড়ির সাথে ঝামেলা চলছে আমার ধারনা শ্বশুর বাড়ির লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, এঘটনায় ভুক্তভোগী সুফিয়া বেগম থানায় একটি লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, শুনেছি সুফিয়া বেগমের ছেলের শ্বশুর বাড়ির সাথে তাদের বিরোধ চলছে। এঘটনার সাথে তার যোগসূত্র আছে কি না তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০