PRIYOBANGLANEWS24
১৬ নভেম্বর ২০২১, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মামা ভাগ্নের ‘মিলন মেলা”

“মামা ভাগ্নে যেখানে, বিপদ নেই সেখানে” এই স্লোগানে ঢাকার দোহারে অনুষ্ঠিত হলো মামা ভাগ্নের ‘মিলন মেলা”। আউলিয়াবাদ স্কুল মাঠে ব্যতিক্রম এই মিলন মেলা আয়োজন করেন গ্রেট আউলিয়াবাদ ফাউন্ডেশন।

দ্বিতীয় বর্ষের এই মিলনমেলায় শত শত মামা-ভাগ্নে একসাথে মিলিত হয়ে উৎসব আমেজে উৎফুল্লে মেতে উঠেন। মিলনমেলাটি এলাকায় মামা-ভাগ্নের মিলনমেলায় পরিণত হয়।

মেলার বিশেষ আকর্ষণ ছিল, মামা-ভাগ্নের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ, কেরাম প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, ডালপুড়ি খাওয়া প্রতিযোগিতা, গল্প-আড্ডা, স্মৃতিচারণ ও ফটো ক্যাপচার প্রতিযোগিতা। মামা ভাগ্নের এ মেলা দেখতে এলাকার নারীরাও ছুটে আসে। পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। প্রতিটি বাড়িতে ছিল উৎসবমূখক পরিবেশ।

খাবারের মধ্যেও ছিল ভিন্নতা। দেশি হাঁসের মাংস ও চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, বাসমতি চালের ভাত, করল্লার সাথে চিংড়ি ভাজি, হরেক রকম ভর্তা, দেশি মাছের তরকারি সহ হরেক রকম মজাদার খাবার দিয়ে মামা-ভাগ্নেদের আপ্যায়ন করা হয়।

দিনশেষে আবারও পরবর্তী বছরের অপেক্ষায় বাড়ি ফিরেন মামা-ভাগ্নে। শেষ হয় এক ব্যতিক্রম মেলার। প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় শুক্রবার মামা ভাগ্নের মিলন মেলার আয়োজন করেন গ্রেট আউলিয়াবাদ ফাউন্ডেশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০