PRIYOBANGLANEWS24
১১ নভেম্বর ২০২১, ৪:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটির চাপায় দুই শ্রমিকের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি লরি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরে গেলে খুঁটির নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের এসআই আবুল কালাম আজাদ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা- নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতিয়া ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকা কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ হাউজিং এলাকার মো: আলাউদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও বরগুনা জেলার বেতাগী উপজেলার বনিয়া গ্রামের মো :বেলায়েত হোসেন ছেলে নাজিম হোসেন ওরফে রাজিব (২৪)।

এসআই আজাদ আরো জানান, সন্ধ্যায় ৮-১০ জন শ্রমিক একটি লরি গাড়িতে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি নিয়ে তার উপরে বসে নবাবগঞ্জ থেকে কেরানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে ওই এলাকার ব্রিজের ঢালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে গাড়িতে থাকা খুঁটির নিচে চাপা পড়ে ওই দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় লরি চালক ও আরো দুই শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে চালক রবিউলকে ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও আহত অপর দুই শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছে।

ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে গালিমপুর তদন্ত কেন্দ্রে নিয়া আসা হয়েছে ও তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেন এসআই।

এ ঘটনায় থানায় আইন গত ব্যাবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০