PRIYOBANGLANEWS24
২৭ সেপ্টেম্বর ২০২১, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে চোর সন্দেহে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চোর সন্দেহে রুনা নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক এক নারীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সোমবার নিহতের বড় ভাই জহুর আলী (৪১) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহার নামীয় দুইজনসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

গ্রেপ্তার জহুরা বেগম (৪৫) নবাবগঞ্জ উপজেলার বড় বলমন্তচর গ্রামের হযরত আলীর (৫৫) স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে হযরত আলী ও তার স্ত্রী জহুরা বেগম করোনার টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় জহুরা বেগম গলার স্বর্ণের চেন দেখতে না পেয়ে চোর সন্দেহে রুনা ও পপি নামে দুই মহিলাকে আটক করে তাদের বাড়িতে নিয়ে মারধর করেন। এ ঘটনায় বাড়িতে আরও লোকজন জড়ো হয়ে গণপিটুনির এক পর্যায়ে রুনা নামে এক নারী ঘটনাস্থলে মারা যায়। অন্যজনের অবস্থা খারাপ হলে তাকে দ্রুত নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

নিহত রুনা ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডহর মন্ডল গ্রামের মৃত সুরুজ আলীর মেয়ে এবং আহত পপি একই গ্রামের মহরম আলীর মেয়ে ও নিজামুদ্দিনের স্ত্রী।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, এ মামলায় এজাহার নামীয় ২নং আসামি আটক জহুরাকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিনের রিমান্ড চেয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার প্রধান আসামি জহুরার স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এছাড়াও এ মারপিটের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সকলকে শনাক্ত করে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০