মাদক নিয়ে বিরোধের জেরে ঢাকার দোহারে স্বপন নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে উপজেলার চর মোহাম্মদপুর আজামবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
আহত স্বপন উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
আহত স্বপনের মা নুর জাহান জানান, স্থানীয় জুম্মন ও জুলহাসসহ কয়েকজনের সঙ্গে তার ছেলের মাদক নিয়ে বিরোধ ছিলো। এর জেরে আজ বিকেলে কয়েকজন এসে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন