PRIYOBANGLANEWS24
২১ ফেব্রুয়ারী ২০২৪, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সদর কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটি এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী পরিচালক কামাল উদ্দিন দেওয়ান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শোল্লা শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, শিকারীপাড়া শাখার মো. নজরুল ইসলাম, নবাবগঞ্জ শাখার পরিমল চন্দ্র, বালিরটেক শাখার মনিরুজ্জামান, এরিয়া ম্যানেজার আবু মুসা, নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন ও প্রাক্তন শিক্ষক একেএম নাসির উদ্দিন।

উপস্থিত ছিলেন, রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উপপরিচালক শিবলী দেওয়ান ইন্টারনাল অডিটর লবিবা,এরিয়া ম্যানেজার মো. আসলাম হোসেন,সহ প্রতিষ্ঠানটির ৯টি শাখার ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসার ও কর্মীবৃন্দ।

শেষে সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নুরুল হুদা শামীম। দোয়া শেষে অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এর আগে সকালে নবাবগঞ্জ সদর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালকসহ সকল শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মচারীগণ।

অনুষ্ঠান শেষে শেখ হাসিনা মেডিকেল কলেজে চান্স পাওয়া নবাবগঞ্জের কাঠালী ঘাটা গ্রামের অস্বচ্ছল শিক্ষার্থীর হাতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

১১

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১২

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১৩

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১৪

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৫

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৬

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৭

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৮

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৯

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০