PRIYOBANGLANEWS24
২৩ ডিসেম্বর ২০২২, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাকের সভাপতি ফয়েজ, সম্পাদক জেমসন, রাশিম মোল্লা নির্বাহী সদস্য

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটি ২০২৩ এর নির্বাচনে নিউ এজের সিনিয়র রিপোর্টার আহম্মদ ফয়েজ সভাপতি, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব সাধারণ সম্পাদক এবং রাশিম মোল্লা নির্বাহী সদস্য
নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ২৩ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে সংগঠনের সদস্যরা বার্ষিক সাধারণ সভা ও ভোটের মাধ্যমে র‌্যাকের নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

সংগঠনটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ব্যাংক বীমা ও অর্থনীতি’র আবুল কাশেম ও দৈনিক নবরাজের রফিক উজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রথম হয়েছেন এশিয়ান টিভির সাফি উদ্দিন আহেমদ। যুগ্মভাবে বিজয়ী হয়েছেন কালের কণ্ঠের হাসিব বিন শহিদ এবং মাই টিভির মাহবুব সৈকত।

দ্য বিজনেস পোস্টের সোলাইমান সালমান সাংগঠনিক সম্পাদক, নিউজ টোয়েন্টিফোরের তাসলিমুল আলম তৌহিদ কোষাধ্যক্ষ, বাংলানিউজ টোয়েন্টিফোরের সৈয়দ ঋয়াদ দফতর সম্পাদক, আরটিভির আতিকার রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, আজকের পত্রিকার মারুফ কিবরিয়া প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, বশির হোসেন খান কল্যাণ সম্পাদক, নিউজ টোয়েন্টিফোরের আলী তালুকদার সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হলেন-সংবাদের সাইফ বাবলু, দৈনিক বাংলার মোর্শেদ নোমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিশাদ হুদা, দৈনিক আমাদের সময়ের তাবারুল হক, এনটিভির সফিক শাহীন, মানবজমিনের রাশিম মোল্লা ও আজকালের খবর’র তরিকুল ইসলাম সুমন।

ঢাকা সাংবাদিক ইউনিয়েনর একাংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন, ডিইউজের আরেক একাংশের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স এগেইন্সট করাপশনের বিদায়ী সভাপতি মহি উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক তাওহীদ সৌরভসহ জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সিনিয়র সাংবকদিকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

১১

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১২

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১৩

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১৪

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৫

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৬

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৭

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৮

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৯

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০