PRIYOBANGLANEWS24
২০ অক্টোবর ২০২২, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে যুবককে ছুুরিকাঘাতে হত্যা: বন্ধুসহ গ্রেপ্তার ২

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার বিরোধে ঘুমিয়ে থাকা যুবককে হত্যার অভিযোগ যুবকের ঘাতক বন্ধু ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- নিহতের বন্ধু জহিরুল ইসলাম অপু ও তার সহযোগী মো. রাসেল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ জামান জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় গ্রেপ্তার ওই দুইজনসহ এজাহার নামীয় তিনজন ও অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের পাড় গেন্ডারিয়া কানাপট্টি এলাকায় বুধবার সকালে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মো. মাসুম মিয়া (৩৫) মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার নুরু মিয়ার ছেলে। ওই এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি ডগইয়ার্ডে শ্রমিকের কাজ করতো সে।

নিহতের মামতো ভাই মো. মন্টু মিয়া জানান, সকালে ভাড়া বাসার ২য় তলায় নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মাসুম। এ সময় তার মা নিচ তলায় ছিলেন। এ সুযোগে অপু ২য় তলার বাসায় ঢুকে ছুরি দিয়ে মাসুমের গলা কেটে ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে রক্তমাখা ছুরিসহ আটক করে মারপিট করে পুলিশের কাছে সোপর্দ করে।

নিহতের বড় ভাই মো. শহিদুল ইসলাম জানান, অপুর সঙ্গে মাসুমের পূর্ব বিরোধ (ঝগড়া) ছিল। এর জের ধরে সে এভাবে মাসুমকে হত্যা করবে এটা কখনও কল্পনাও করিনি। আমি আমার ভাই হত্যার উপযুক্ত সঠিক বিচার চাই।

ওসি শাহজামান আরও জানান, এ হত্যাকান্ডের ঘটনায় তদন্ত চলছে ও গ্রেপ্তার ওই দুই আসামিকে আদালাতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০