PRIYOBANGLANEWS24
২৯ সেপ্টেম্বর ২০২২, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পাড়ায় দুই রেস্টুরেন্ট কর্মীদের মারামারিঃ ভাংচুর, আহত ১

ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় জয়পাড়া চাইনিজ রেস্টুরেন্ট ও বান্দুরা বেকারী এন্ড বুলবুল কনফেশনারীর কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় জয়পাড়া চাইনিজ রেস্টুরেন্টের এক কর্মচারীর হাত ভেঙেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেস্টুরেন্ট দুটির অবস্থান পাশাপাশি হওয়ায় তাদের কর্মচারীদের মধ্যে কাস্টমারদের হাক ডাকের প্রতিযোগিতা চলতে থাকে। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে হঠাৎ জয়পাড়া চাইনিজ ও বান্দুরা বেকারী এন্ড বুলবুল কনফেশনারীর কর্মচারীদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ের তা মারামারিতে রুপ নিলে জয়পাড়া চাইনিজের শোকেস ভেঙে যায় ও মিরাজ নামের এক কর্মী আহত হয়।

এ ঘটনায় জয়পাড়া চাইনিজ রেস্টুরেন্টের মালিক কবির আহমেদ প্রিয় বাংলা নিউজ২৪কে বলেন, এর আগেও আমার এক কর্মচারীকে মারধর করে পরে তা সমাধান করা হয়। আজ আবারও হামজার ছেলে বুলবুল ও তার সাথে এক কর্মচারী এসে প্রথমে আমার রেস্টুরেন্টে হামলা করে।

অপরদিকে বান্দুরা বেকারি এন্ড বুলবুল কনফেশনারির মালিক হামজা জানান, আমাদের এক কর্মচারীকে জয়পাড়া রেস্টুরেন্টের কর্মচারীরা মারধর করছিলো। আমার অন্য কর্মীরা তাকে উদ্ধার করতে গেলে তাদের মধ্যে হাতাহাতি হয়।

এ বিষয়ে জয়পাড়া পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.জুলহাস উদ্দিন প্রিয়বাংলানিউজ২৪কে বলেন, খবর পেয়ে আমরা বাজার কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছি। কাল আমাদের বাজার কমিটির সভাকক্ষে উভয় পক্ষের মাঝে সমঝোতা স্থাপনের চেষ্টা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০