PRIYOBANGLANEWS24
১৮ সেপ্টেম্বর ২০২২, ৬:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে হেরোইন বাবু আটক

ঢাকার দোহার উপজেলার দক্ষিন জয়পাড়া মাঝিপাড়া আনসার ভিডিপি অফিসের সামনে থেকে রায়হান ওরফে হেরোইন বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টায় দোহার থানার এএসআই নান্টু মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল ৩৫ পিচ ইয়াবা ও ২০০ পুড়িয়া হেরোইন সহ তাকে আটক করে।

সে দোহার উপজেলার দক্ষিণ মাঝিপাড়া এলাকার সোহরাবের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বাবু দীর্ঘদিন ধরে উপজেলা সরকারি হাসপাতালের পিছনে তাদের নিজ বাড়িতে ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিল। বিভিন্ন তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তাকে আটক করে।

আটককৃত মাদক কারবারি রায়হান ওরফে হেরোইন বাবুর নামে দোহার থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে বলে জানান এএসআই নান্টু মজুমদার। এছাড়া তার বিরুদ্ধে দোহার থানায় মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০