PRIYOBANGLANEWS24
৩০ জুলাই ২০২২, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ছয় বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১০ এর মহাপরিদর্শক মাহফুজুর রহমান।

গ্রেপ্তার আবদুল মঞ্জু (৪০) উপজেলার তারানগর ইউনিয়নের গুইটা কৃষ্ণনগর এলাকার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় বছর বয়সী ভুক্তভোগী শিশুটি কেরাণীগঞ্জের ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে বসবাস করতেন। ভিকটিমের মা-বাবা তাকে লেখাপড়া করার জন্য গ্রেপ্তার ওই ব্যক্তির বাড়িতে তার স্ত্রীর প্রতিষ্ঠিত একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করেন। এ মাসের ১৬ তারিখ (শনিবার) সকাল ০৮টায় শিশুটির মা প্রতিদিনের মতো মেয়েকে পড়াশুনা করার জন্য মাদ্রাসায় দিয়ে বাসায় চলে আসেন। সোয়া ১০টার দিকে সে মেয়েকে টিফিন খাওয়ানোর উদ্দেশ্যে মাদ্রাসায় গেলে দেখতে পান ক্লাসের শিক্ষিকা ও সকল ছাত্রীরা টিফিনের জন্য যে যার বাসায় চলে গেছে এবং তার মেয়েও ক্লাসে নেই। মেয়েকে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে মাদ্রাসার কেবিনে সামনে গিয়ে দেখতে পান উক্ত মাদ্রাসার শিক্ষিকার স্বামী মঞ্জু তার মেয়েকে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করছে। এরপর মঞ্জু শিশুটির মাকে ধাক্কা দিলে ফেলে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির মা ঘটনার দিন রাতেই মঞ্জুকে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করলে পুলিশ চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

উক্ত ঘটনার সংবাদ পেয়ে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (শুক্রবার) রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৩ সি-ব্লক এলাকায় একটি অভিযান পরিচালনা করে মঞ্জুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০