PRIYOBANGLANEWS24
৭ জুন ২০২২, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেজাল মুক্ত খাবারের দাবীতে কারিতাস উদ্যম প্রকল্পের মানববন্ধন

কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যেগে মঙ্গলবার সকালে ভেজাল মুক্ত খাবারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদপুর ঢাকা স্টেট কলেজের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ভেজাল বিরোধী শ্লোগান লেখা ফেস্টুন ব্যবহার করেন। মানববন্ধনে ঢাকা স্টেট কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন জিও/এনজিও প্রতিনিধি, হাসপাতালের প্রতিনিধি, কারিতাস উদ্যম প্রকল্পের সামাজিক দলের সদস্য, নেটওয়ার্ক ফোরামের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা স্টেট কলেজের অধ্যক্ষ আফরোজা সুলতানা, বছিলা প্রিপ্রারেটারী স্কুলের প্রধান শিক্ষক আনিস রহমান, সাত মসজিদ আইডিয়াল ইনস্টিটিউট প্রধান শিক্ষক মো:শাহীন, শান্তির নীড় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক মো: ফয়েজ উদ্দিন, সমাজ সেবক মো: পারভেজ আহমেদ, কারিতাস উদ্যম প্রকল্পের মাঠ কর্মকর্ত মুনমুন ইসলাম, আগষ্টিন মিন্টু হালদার, রিচার্ড ডি সিলভা, মোস্তাক আহামেদ সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সুস্থ জীবনের জন্য ভেজাল মুক্ত খাবারের বিকল্প নেই। ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। ধনী, গবির সবাইকে পারিবারিক ও সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারন ভেজাল খাদ্য খেয়ে সকল বয়সী মানুষ নানা ভাবে অসুস্থ হয়ে পড়ছে। খাদ্যে যারা ভেজাল দেয় তাদের কোন ভাবেই ছেড়ে দেওয়া যাবে না, তারা নিরব ঘাতক তাই তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। সরকারকে নিয়মিত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করতে হবে। ভেজাল বিরোধী আইনের যথার্থ প্রয়োগ করতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই সম্ভব ভেজাল মুক্ত খাবার নিশ্চিত করে জীবনমান উন্নয়ন করা ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১০

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১১

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১২

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

১৪

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৫

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১৬

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১৭

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৮

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৯

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

২০