PRIYOBANGLANEWS24
৪ মে ২০২২, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন ঈদগাহে ঈদের নামাজ আদায় করে খুশি মুসল্লিরা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়ানগর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নতুন ঈদগাহে ঈদের নামাজ আদায় করে খুশি মুসল্লিরা।

প্রায় চারশত বছরের পুরানো এই মসজিদের কোন ঈদগাহ ছিল না। ফলে মসজিদের ভিতরে কস্ট করেই ঈদের নামাজ পড়তে হতো এলাকাবাসীর। স্থানীয় ও শোভাকাঙ্খিদের সহযোগিতায় মসজিদ সংলগ্ন পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছে ঈদগাহ। নতুন ঈদগাহে নামাজ পড়তে পেড়ে খুশি মুসল্লিরা। ঈদগাহে নামাজ পড়ে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান তারা।

সকাল ৮টায় শুরু হয় ঈদের জামাত। ঈদের বিশেষ খুতবা পড়েন ইমাম। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এসময় যারা ঈদগাহ নির্মাণে যারা সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান আগত মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয় বাসিন্দা প্রাক্তন শিক্ষক আব্দুস সালাম বলেন, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এসময় তিনি ঈদগাহটি উন্নয়নে সরকারের পাশাপাশি ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় বাসিন্দা অর্থ মন্ত্রণালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা (ইন্সপেক্টর) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এলাকাবাসী স্বপ্ন ছিল সুন্দর একটি ঈদগাহ হবে। আমরা দুই ভাই চেষ্টা করেছি তাদের পাশে থাকার জন্য। যেকোন ভাল কাজে সবাইকে সহযোগিতা করার জন্য আহবান জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য মো. হিজবুল্লাহ বলেন, এলাকাবাসীর আক্ষেপ ছিল ঈদগাহ না থাকায়। সকলের সহযোগিতায় সেই আক্ষেপ দুর হলো। এসময় তিনি অর্থ মন্ত্রণালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা (ইন্সপেক্টর) মো. মোয়াজ্জেম হোসেন ও ব্যবসায়ী আ. রহিম সহ যারা ঈদগাহ নির্মাণে সার্বিক সহযোগিতায় করেছে তাদের ধন্যবাদ জানান।

এ্যাড আবু ছাঈদ বলেন, নতুন ঈদগাহে নামাজ পড়ে খুবই ভাল লাগছে। আমাদের একটি স্বপ্ন পূরণ হয়েছে। এটা ঈদে এলাকাবাসীর জন্য ঈদ উপহার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০