PRIYOBANGLANEWS24
১ মার্চ ২০২২, ৭:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে শামীম হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

ঢাকার দোহারের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শামীম হত্যাকান্ডের বিচার ও হত্যায় জড়িত খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১১টায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে নয়াবাড়ি এলাকার সর্বস্তরের জনগন। এদিকে ঘটনার পর থেকে হত্যাকান্ডে জড়িতরা সহ তাদের পরিবার এলাকা থেকে পালিয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তুচ্ছ ঘটনার জেরে শামীমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা জরুরি। হত্যার ন্যায় বিচার না পেলে সমাজে অপরাধ বেড়ে যাবে। এসময় তারা শামীমের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

স্থানীয়ভাবে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারী উপজেলার নুরুল্লাপুর বার্ষিক ওরসের বাঁশ নাচানোকে কেন্দ্র করে কার্তিকপুর এলাকার সোহরারের ছেলে আলীর কথা কাটাকাটি হয় শামীমের। ঐ ঘটনার জেরে পরের দিন আলী ও রাতুল সহযোগিদের নিয়ে শামীম উপর হামলা করে ছুরিকাঘাত করে। গুরুত্বর আহত শামীম ঢাকা মেেিডকেল কলেজ হাসপাতালের আই,সি,ইউতে ১০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার দুপুরে মারা যায়। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানা যায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাখাওয়াৎ হোসেন নান্নু, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন, সাবেক সাধারন সম্পাদক শহিদ খান, মনির হোসেন ভূইয়া, জাতীপার্টি নেতা ডাঃ আলাউদ্দিন আল আজাদ সহ অনেকে।

মৃত শামীম দোহার উপজেলার আন্তার চক এলাকার মোঃ ইয়ার আলী ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০