PRIYOBANGLANEWS24
২৫ ফেব্রুয়ারী ২০২২, ৬:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষককে পিটিয়ে আহত

ঢাকার নবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় চুড়াইন ইউনিয়নের শামীম(৪০) নামে এক কৃষককে মারধর করে আহত করেছেন স্থানীয় কয়েকজন বখাটে। বুধবার দুপুরে চুড়াইন ছনটেকের সামনে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে শামীমের স্ত্রী আঁখি আক্তার বাদী হয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

আহত শামীম উপজেলার পূর্ব চুড়াইন গ্রামের আব্দুর রহমানের ছেলে।

অভিযুক্তরা হলেন ওই গ্রামের সারুর ছেলে সাকিল, একই গ্রামের বাবুর ছেলে সাফিল ও গোলাম উদ্দিনের ছেলে জিসান।

আঁখি আক্তার অভিযোগ করে বলেন, স্থানীয় সারু তার জমির উপর দিয়ে কোন বছরই আমাদের ইরি ধানের জমিতে পানি নিতে দেয় না। মঙ্গলবার আমার স্বামী শামীম জমিতে গিয়ে দেখেন তার জমি থেকে সারুর জমিতে পানি নিতে নালা কাটতেছেন। বাঁধা দিলে বাকবিতন্ডা হয় এবং সারু মারতে আসে। প্রজেক্টের মালিক আমজাদ হোসেন বিষয়টি নিয়ে মিমাংসার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে। বুধবার দুপুরে কাজের উদ্দেশ্যে আমার স্বামী বাড়ি থেকে বের হলে চুড়াইন ছনটেকের সামনে ফাঁকা রাস্তায় আমার স্বামীকে ওঁত পেতে থাকা সারুর ছেলে সাকিল তার দুই সহযোগী সাফিল ও জিসানসহ অজ্ঞাত আরো কয়েকজন রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ও পিঠে নীলা ফুলা জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা খবর দিলে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি।

আঁখি আক্তার জানান, এর আগেও তারা আমার স্বামীকে মারধর করে এবং আমার বাড়িতে এসে ভাঙচুর করে। আমি এই জুলুমকারীদের বিচার চাই।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশের এএসআই শিমুল শাহ বলেন, লিখিত অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়েছিলাম। দুই পক্ষকে রবিবার থানায় ডেকেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০