PRIYOBANGLANEWS24
১০ ফেব্রুয়ারী ২০২২, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে গ্রাহকের টাকা নিয়ে পলাতক এনজিও মালিক গ্রেফতার

কেরানীগঞ্জের কদমতলীতে নীলিমা সমবায় সমিতির নামে একটি ভূয়া প্রতিষ্ঠান খুলে গ্রাহকদের প্রায় ১০ কোটি টাকা নিয়ে উধাও হওয়া সেই মোমিনকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ঘটনার প্রায় ৩ মাস পর ২ সহযোগী সহ মোমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে শরীয়তপুরের জাজিরা থানাধীন দক্ষিন দুগলদিয়া গ্রাম থেকে তাকেসহ তার দুই সহযোগিকে গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, মোমিন ও তার সহযোগীরা উচ্চ মুনাফার মিথ্যা প্রলোভন দেখিয়ে শত শত গ্রাহকের ৮ থেকে ১০ কোটি টাকা হাতিয়ে পালিয়ে যায়। প্রতারিত এসব গ্রাহকদের বেশিরভাগই দিন মজুর, শ্রমজীবি মানুষ। কেউ কেউ অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে, ভাত বিক্রি করে নীলিমা সমবায় সমিতিতে টাকা জমিয়েছিলো। গত বছরের ২৫ অক্টোবর মোমিন সমিতির অফিস তালা মেরে গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে যায়। এঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা কদমতলী সড়কে বিক্ষোভ ও সমিতি অফিস ঘিরে আন্দোলন করে। পরবর্তীতে এ বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় মোমিন ও তার সহযোগিদের বিরুদ্ধে দুটি মামলা হয়।

তিনি আরও বলেন, মামলার হওয়ার পর মোমিনকে গ্রেফতারে আমরা সর্বাত্বক চেষ্টা শুরু করি। কিন্তু চতুর মোমিন অসংখ্য লোকের টাকা মেরে এতটাই কৌশলী হয় যে, সে বিভিন্ন জায়গায় একটা করে বিয়ে করে সেখানে একই প্রতারনা করার চেষ্টায় লিপ্ত হয়। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় শরীয়তপুরের জাজিরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০