PRIYOBANGLANEWS24
৭ ফেব্রুয়ারী ২০২২, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকার নবাবগঞ্জে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আব্দুল গফুর বেপারী (৫৫) নামের এক কৃষককে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১ ফেব্রুয়ারি রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। নিহত আব্দুল গফুর বেপারী উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের নতুন সোনাতলা গ্রামের মৃত তেনু বেপারীর ছেলে। তবে অভিযুক্তের পরিবারের দাবি গফুর বেপারীকে কোন আঘাত করা হয়নি।

মামলার এজাহার সূত্রে ও নিহতের পরিবার জানায়, ১লা ফেব্রুয়ারী বিকেলে বিষমপুর বাজারের ব্যবসায়ী লাভলুর দোকানে গ্যাসের সিলিন্ডারের অর্ডার দেন গফুর বেপারী। দোকানদার অটোগাড়ি চালক চাঁন মিয়ার গাড়িতে গ্যাসের সিলিন্ডার পাঠিয়ে দেন। কিন্ত গাড়ি চালক চাঁন মিয়া গ্যাসের সিলিন্ডার গফুরের বাড়িতে পৌছে না দিয়ে নিজের বাড়িতে রেখে দেয়। এ নিয়ে সন্ধ্যায় গফুর বেপারী ও চাঁন মিয়ার মধ্যে কথাকাটি হলে চাঁন মিয়া গফুরকে চর থাপ্পর দেন। পরে সন্ধ্যার দিকে গফুর বেপারী ও তার স্ত্রী রেবেকাসহ স্থানীয় চুন্নু , মোমেন ও শারজাহান এ ঘটনার বিষয়টি জানতে চাঁন মিয়ার বাড়িতে গেলে সেখানে প্লাস্টিকের চেয়ার ও বাঁশের লাঠি দিয়ে সবার সামনে আঘাত করতে থাকে চাঁন মিয়া। লাঠির আঘাতেই আব্দুল গফুর বেপারী আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী রেবেকা বেগম অভিযোগ করে বলেন, আগে পরে কোনো শত্রুতা ছিল না। সামান্য গ্যাসের বোতলকে নিয়ে তর্কবিতর্ক থেকে তার স্বামীকে চোঁখের সামনেই লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তিনি তার স্বামী হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।

প্রত্যক্ষদর্শী মো. চুন্নু ও মোমেন বলেন, ঘটনার দিন তারা তিনজন সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে তর্কাতর্কি এরপর লাঠি দিয়ে আঘাত করা হয় আব্দুল গফুর বেপারীকে। তারাও এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির শাস্তির দাবি জানান। আরেক প্রত্যক্ষদর্শী শাহজানান জানান, চাঁন মিয়া লাঠি নিয়ে আঘাত করতে এসেছিল, তা তিনি ফিরিয়ে দেন। পরে গফুর বেপারীর শরীরে কিভাবে আঘাতে লেগেছে তিনি দেখেনি।

অভিযুক্ত চাঁন মিয়ার স্ত্রী লায়লা বেগম দাবি করেন, তাদের বাড়িতে এসে গফুর বেপারীর স্ত্রী তার স্বামীকে মারতে গিয়েছিল। তবে চাঁন মিয়া আব্দুল গফুর বেপারীকে লাঠি দিয়ে আঘাত করে নাই। তিনি অসুস্থ ছিলেন পরে হাসপাতালে নেওয়া পথে মারা গেছেন। তিনি আরো বলেন, ঘটনার পর আমার স্বামীরে ৩০/৩৫ জনে মিলে পিটাইছে।

এব্যাপারে নবাবগঞ্জ থানার এসআই মো. আব্দুল জলিল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমি ছুটিতে আছি কাগজ দেখে বিস্তারিত বলতে পারবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০