PRIYOBANGLANEWS24
১১ জানুয়ারী ২০২২, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে অনুমোদন ছাড়াই চলছে বন্ধন ক্লিনিক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী বাজারের বন্ধন ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামে বেসরকারি ক্লিনিকটি অনুমোদন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে। স্বাস্থ্য বিভাগ বারবার নোটিশ দিয়েও তাদের সারা পাচ্ছেন না বলে জানা যায়।

জানা গেছে, বারুয়াখালী বাজারের ফয়সাল টাউয়ারে প্রায় ৬ মাস যাবত নামমাত্র ক্লিনিকটির কার্যক্রম চালানো হচ্ছে। কোন ধরণের কাগজপত্র না করে নবাবগঞ্জ, দোহার ও মানিকগঞ্জের কিছু ব্যবসায়ী মিলে পরিচালনা করছেন প্রতিষ্ঠানটি।

সরেজমিনে ক্লিনিকে গিয়ে জানা যায়, ক্লিনিকটি পরিচালনা করছেন সোহেল রানা, মো. জুয়েল, আব্দুল কাদের, আবুল হোসেন, মো. উজ্জল, মো. মিরাজ নামের পরিচালকবৃন্দ। ক্লিনিকটিতে অপারেশন থিয়েটার, এক্স-রে রুম, ফার্মেসীসহ রোগী ও ডাক্তার চেম্বার থাকলেও একজন ডিউটি ডাক্তার এবং দুজন নার্স আছেন বলে জানান মালিক পক্ষ।

পরিচালকদের মধ্যে মো. জুয়েল পরিচয়ে একজন জানান, ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছাড়া আর ও কোন কাগজ নেই তাদের। তিনি জানান, গত দুমাস হয় ক্লিনিকের কার্যক্রম শুরু করেছি। ছাড়পত্রের কাগজ প্রস্তুত করছি।

ক্লিনিকে কর্মরত নার্স আমেনা আক্তার জানান, ডিপ্লোমা কোর্স শেষ করে প্রতিষ্ঠানটিতে গত ৫ মাস যাবত কর্মরত আছি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম এবিষয়ে বলেন, আমার জানা মতে বন্ধন ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার-সহ আরো বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকের অনুমোদন নেই। তাদের বারবার নোটিশ করার পরও তারা কোন সারা দিচ্ছন না। এমনকি তারা তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, এবিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা চেয়ে চিঠি দেয়া হয়েছে। খুব শিঘ্রই তারা অভিযান চালাবেন বলে জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০