PRIYOBANGLANEWS24
২৯ ডিসেম্বর ২০২১, ৮:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মধ্যরাতে ঘরে ঢুকে ইউপি সদস্য প্রার্থীকে পিটিয়ে জখম

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটী এলাকায় বাদল ফকির (৪৯) নামে এক ইউপি সদস্য প্রার্থীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে ঘরে ঢুকে তাকে পিটিয়ে আহত করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় দোহার থানায় লিখিত অভিযোগ করেছে আহত বাদল ফকিরের মা।

আহত বাদল ফকিরের পরিবার জানান, মঙ্গলবার রাতে নিজ ঘরে বাদল ফকির ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক বারোটার সময় বাদলের ঘরের জানালা ও দরজা ভেঙ্গে প্রবেশ করে ৬ দুর্বৃত্ত। এসময় তারা বাদলের হাত-পা বেঁধে ঘরে থাকা নগদ ১ লক্ষ ৭২ হাজার টাকা ও দুটি স্বর্ণের আংটি লুট করে নেয়। যাওয়ার সময় তারা বাদল ফকিরকে পিটিয়ে আহত করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় দোহার থানায় আহত বাদল ফকিরে মা মোসাম্মৎ নুরজাহান বেগম বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছে।

দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত বাদল ফকির দোহারের মাহমুদপুর ইউনিয়নের চরকুসুমহাটি গ্রামের শাহজাহান ফকিরের ছেলে ও মাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী।

ঘটনার পরে আহত বাদল ফকিরকে দেখতে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইয়ৃব আলী, স্থানীয় মনি মেম্বার ও সির্জন মোল্লা সহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০