PRIYOBANGLANEWS24
১৪ জুলাই ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শতভাগ স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করা হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

ঘরমূখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে তৎপর রয়েছে নৌ মন্ত্রণালয়। যাত্রীদের শতভাগ স্বাস্থ্য বিধি মানতে হবে। মাস্ক পরিধান ছাড়া নৌ ভ্রমণ করলে যাত্রীদের জরিমানা করা হবে। এজন্য লঞ্চ মালিকদের সচেতন থাকতে হবে এর ব্যতিক্রম হলে লঞ্চ কর্তৃপক্ষকেও জরিমানা করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ দুপুরে সদরঘাট টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, গার্মেন্টস কলকারখানা বন্ধ থাকায়, ঈদের আগে পরে লাখ লাখ শ্রমিক ঢাকা ছাড়বে। এটা একটা চাপ, এর আগেও আমরা দেখেছি সদরঘাট দিয়ে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়ে গেছেন। সে চাপও আমরা সামাল দিয়েছি। পূর্ব অভিজ্ঞতা যেহেতু আছে কঠিন হলেও শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে। সেক্ষেত্রে যাত্রী ও লঞ্চ মালিকদের সচেতন থাকতে হবে। নৌ-পরিবহন মন্ত্রনালয়, বিআইডব্লিউটিএ, লঞ্চ মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলেই আমরা প্রস্তুত আছি। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে কাজ করা হচ্ছে এবং কর্মহীন নৌ শ্রমিকদের প্রণোদনা দেয়া হবে বলেও জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন বিআউডব্লিউটিএ এর চেয়ারম্যান গোলাম সাদেক, বিআইডব্লিউটিএ যুগ্ন পরিচালক গুলজার আলীসহ বিভিন্ন কর্মকর্তারা।

অন্য দিকে ঈদে ঘিরে সদরঘাটের উন্নয়ন কাজ চলছে। বসানো হচ্ছে নতুন পন্টুন। নৌযান ব্যবহারকারী যাত্রীদের সেবার জন্য চালু করা হয়েছে হট লাইন নাম্বার। ১৬১ এই হট লাইন নাম্বারে যাত্রীরা সেবা পাবে দিন-রাত ২৪ ঘন্টা। যদিও বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ চালু করার কথা তবে ব্যাপক প্রস্তুতি থাকায় বুধবার রাত ১২ টা থেকেই চালু হচ্ছে লঞ্চ। এ নিয়ে কর্ম ব্যস্ততা বেড়ে গেছে সদরঘাট টার্মিনালে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০