PRIYOBANGLANEWS24
২৯ জুন ২০২১, ৬:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাহিদা বাড়ছে মাছ ধরার উপকরণের

কয়েকদিনের টানা বৃষ্টিতে ঢাকার নবাবগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া বৃষ্টিতে পুকুর ও জলাশয় পানিতে টুইটুম্বর। তলিয়ে গেছে নিচু অঞ্চলের ফসলি জমি। পানির বৃদ্ধির সাথে মাছ ধরার বিশেষ ফাঁদ ‘ঘুনির’ এর চাহিদা বেড়েছে। এছাড়া মাছ ধরার অন্যতম বাঁশের তৈরী উপকরণ-ডারকি, পলি, ঘুনি, টেপারী, বুচুঙ্গা, চাঁই। মাছ ধরার জন্য পুকুর, জলাশয় ছাড়াও বাড়ির আশপাশেও ফাঁদ পেতে রাখা হয়।

বর্ষার পানিতে উপজেলার পশ্চিমাঞ্চলের বারুয়াখালী, শিকারীপাড়া ও জয়কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়। আর এসময় বাড়ির আনাচে কানাচে পানিতে টুইটুম্বর থাকে। এসব অঞ্চলের মানুষের জীবিকাও অনেকটা মাছ ধরার উপর নির্ভর করে। অনেকেই শখের বসেও মাছ ধরার জন্য ফাঁদ পেতে রাখেন। মাছ ধরার বিশেষ ফাঁদ ঘুনি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। বর্ষা মৌসুম জুড়ে ঘুনির চাহিদা বাড়ে। বর্ষায় মাছ ধরার উপকরণ হিসেবে অনেকেই ঘুনি কিনে রাখছেন। নিচু এলাকার ফসলি জমি বৃষ্টির পানিতেই জলাশয়ে পরিণত হয়েছে। এতে বর্ষার আগেই মাছ ধরার জন্য বিভিন্ন উপকরণ ক্রয় করছেন অনেকেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ষার পানি আসতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। পুকুর ভরে গেছে বৃষ্টির পানিতে। আর নদ-নদীতেও বৃদ্ধি পেয়েছে পানি। বর্ষায় মাছ ধরার উপকরণের চাহিদা বেড়ে যায়। বাঁশের তৈরি এসব ফাঁদ তৈরি করে মুক্ত জলাশয়ে পেতে রাখা হয়। ফাঁদগুলোতে সব ধরনের মাছ ধরা পড়ায় দিন দিন চাহিদাও বাড়ছে।

মাছ শিকারী মোশারফ হোসেন বলেন, বৃষ্টির পানিতে পুকুর ভরে গেছে। নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। বর্ষা মৌসুমে ঘুনির মাধ্যমে মাছ ধরি। ছোট-বড় সব ধরনের মাছই এ ফাঁধে ধরা পড়ে।

আরেক এক মাছ শিকারী মনির হোসেন বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে ফাঁদ পেতে মাছ ধরি। এবার ধিয়াল কিনেছি। প্রতিটি ঘুনির দাম ৬০০ টাকা। কখনো কখনো চাহিদা বাড়লে ৮০০ টাকায় কিনতে হয়।

মাছের ফাঁদ বিক্রেতা নূর ইসলাম বলেন, বর্ষা এলেই ব্যস্ত থাকতে হয় বিভিন্ন রকমের ফাঁদ তৈরিতে। বাঁশ দিয়ে এসব ফাঁদ তৈরি করতে খরচ হয় ২০০-২৫০ টাকা। আর প্রতিটি ফাঁদ বিক্রি করতে হয় ৫০০-৮০০ টাকায়। পরিবারের সবাই এ কাজে সহযোগীতা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০