PRIYOBANGLANEWS24
২৮ জুন ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে পরিত্যাক্ত ঘরে মাদকের আসর!

দোহার উপজেলার লক্ষীপ্রসাদ চক এলাকায় একটি পরিত্যক্ত ঘর এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিনত হয়েছে। বিকেল হলেই মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনার পাশপাশি সেবনও করে আসছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকার সাধারণ মানুষজন উদ্বিগ্ন।

জানা যায়, উপজেলার লক্ষীপ্রসাদ চকে গত বছর সবজি বাগানের শ্রমিকদের বিশ্রাম ও থাকার জন্য একটি দোতলা ঘর নির্মাণ করে দেন মোস্তাক আহমেদ নামে এক ব্যক্তি। কিন্তু ঘরটি শুরু থেকে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকায় এলাকার মাদকসেবীরা নিরাপদ স্থান হিসেবে ঘরটিকে ব্যবহার করে আসছে। বিকেল হলেই লক্ষীপ্রসাদ, রাইপাড়া, কাঠালীঘাটা ও জয়পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মোটর সাইকেলে এখানে এসে জড়ো হয়। তারপর ঘরের দোতলায় অবস্থান নিয়ে চলে মাদক বেচাকেনা ও মাদক সেবনের আসর। চলে গভীর রাত পর্যন্ত।

এলাকাবাসী বলেন, এলাকাটি দোহার ও নবাবগঞ্জ উপজেলার মাঝামাঝি হওয়ায় মাদক ব্যবসায়ীরা নিরাপদ হিসেবে স্থানটিকে বেছে নিয়েছেন। বিকেল হলে অনেকে চক এলাকায় হাঁটতে যায় কিন্ত মাদকসেবীদের জন্য তাও অনেকটা বন্ধ। মাদক কারবারীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে পারছেন না।

নাম প্রকাশের অনিচ্ছুক এক কৃষক জানান, আমরা দুইবেলা এই চকে ঘাস করতে আসি। কিন্তু মাদকসেবীদের আনাগোনার কারনে আমাদের ভয় হয়। এজন্য অনেক সময় এদেরকে এড়িয়ে যাই। তিনি জানান, বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদকের আসর। পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারীরা ব্যবসা চালিয়ে আসছে।

দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, বিষয়টি আমার জানা নেই। তবে কেউ যদি পরিত্যক্ত ঘরে মাদক বেচাকেনা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০